৩-৪ বছরে অপ্রয়োজনীয় হয়ে পড়বে ডেবিট-ক্রেডিট কার্ড, আর কী বলছে নীতি আয়োগ
সামনের তিন চার বছরের মধ্যে অপ্রয়োজনীয় হয়ে যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এটিএম। সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমেই কাজ সারবেন। এমনটাই বললেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।
সামনের তিন চার বছরের মধ্যে অপ্রয়োজনীয় হয়ে যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এটিএম। সাধারণ মানুষ মোবাইলের মাধ্যমেই কাজ সারবেন। এমনটাই বললেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত।

নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত আরও বলেছেন, ভারতের ৭২ শতাংশ জনতার বয়স ৩২ বছরের নিচে হওয়ায় দেশ আমেরিকা ও ইউরোপের থেকে এগিয়ে রয়েছে।
নয়ডায় অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক জক্টরেট গ্রহণ করে তিনি বলেন, ভারতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এটিএম প্রযুক্তির ব্যবহার বাতিল হয়ে যাবে আগামি তিন থেকে চার বছরের মধ্যে। তার বদলে লেনদেন হবে মোবাইলেই। তিনি বলেন, বিশ্বে ভারতই একমাত্র দেশ, যার কাছে একশো কোটি বায়োমেট্রিক, সমসংখ্যক মোবাইল ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাই মোবাইলেই লেনদেন সম্ভব।
বর্তমানে মোবাইলে লেনদেনের সংখ্যা দিনের পর দিন বাড়ছে বলে জানিয়েছেন নীতি আয়োদের সিইও।

Click it and Unblock the Notifications