মোদী সরকারের আমলে ভূ-স্বর্গে সন্ত্রাসবাদে মৃত্যু ৭০ শতাংশ কমেছে: অমিত শাহ

শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, যার ফলে সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর ভূমিকাতেই সন্ত্রাসবাদ পিছু হটছে বলে এদিন রাজ্যসভা থেকে জানিয়েছেন অমিত শাহ।

রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনার সময় অমিত শাহ এদিন বলেন, "আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যগুলির হাতে থাকলেও, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সাইবার অপরাধ, মাদক পাচার, হাওয়ালা, সংগঠিত অপরাধ ইত্যাদি শুধুমাত্র একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তঃরাজ্য ও বহুজাতিক স্তরে সংঘটিত হয়"।

Amit shah

একই সাথে অমিত শাহ এদিন বলেন, "জাতীয় নিরাপত্তা জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে"। একই সাথে ৩৭০ ধারা বাতিল ও কাশ্মীরের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ব্যাপক পরিবর্তন এসেছে। কাশ্মীরের সিনেমা হলগুলি সন্ধ্যায় খোলা থাকে, মহরমের মিছিল হয়, জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে"।

  • সন্ত্রাসবাদজনিত মৃত্যুর হার ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
  • জম্মু ও কাশ্মীরে ৪০,০০০ নতুন সরকারি চাকরি সৃষ্টি হয়েছে এবং ১ লক্ষ ৫১ হাজার স্ব-কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
  • ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং ১.১ লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

জাতীয় নিরাপত্তায় মোদী সরকারের সাফল্য নিয়ে এদিন অমিত শাহ বলেন, "গত দশ বছরে মোদী সরকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে ঐতিহাসিক পরিবর্তন এনেছে। জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং বামপন্থী উগ্রবাদী এলাকাগুলিতে সন্ত্রাসবাদ কমেছে"। তাই এদিন সীমান্ত সুরক্ষা জোরদার করতে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+