অসম-বিহার বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, আক্রান্ত ১ কোটি মানুষ

যত দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে অসম ও বিহারের বন্যা পরিস্থিতি। একদিকে যখন অসমে বন্যা দুর্গতদের সংখ্যা বেড়ে চলেছে, অন্যদিকে ঠিক তখনই বিহারের বিভিন্ন জেলায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

যত দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে অসম ও বিহারের বন্যা পরিস্থিতি। একদিকে যখন অসমে বন্যা দুর্গতদের সংখ্যা বেড়ে চলেছে, অন্যদিকে ঠিক তখনই বিহারের বিভিন্ন জেলায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

অসম

অসম

প্রশাসন সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ অসমের একাধিক নদনদী। রাজ্যের ৩৩টি জেলার ২৮টি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। মরিগাঁও, সোনিতপুর, উদালগুড়ি, বঙ্গাইগাঁও তার মধ্যে অন্যতম। অসমের বন্যায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। গোটা রাজ্যে প্রায় ৫৪ লক্ষ মানুষ এবং তাঁদের কয়েক লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তৈরি ১০৮০টি আশ্রয়স্থল ও ৬৮৯টি ত্রাণ সরবরাহ শিবির তৈরি করা হয়েছে। প্রায় তিন লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় এক সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল।

কাজিরাঙা

কাজিরাঙা

লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ বন্যায় কাজিরাঙা ন্যাশনাল পার্কে এক শৃঙ্গী গণ্ডার, বাইসন, হাতি সহ ৫০-র বেশি বন্য প্রাণীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রশাসনের। ইউনোস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই অভয়ারণ্যে রয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারও। বন্যায় সেই প্রাণীটি জীবিত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। জল বাড়তে থাকায় সেখানে উদ্ধারকাজ চালাতে সমস্যায় পড়তে হচ্ছে বন বিভাগের কর্মীদের। প্রাণ বাঁচাতে জলমগ্ন জঙ্গল ছেড়ে সদলবদলে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা।

বিহার

বিহার

বিহারের বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি ঘটছে। লাগাতার বৃষ্টির জেরে নদীস্তর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় সীতামারহী, শেওহার, দ্বারভাঙা, মধুবনী, পুর্ণিয়া, কিষাণগঞ্জ সহ ১২টি জেলা জলের নিচে চলে গিয়েছে। এখনও পর্যন্ত বিহারের বন্যায় ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রায় দুই লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া সম্ভব হলেও চার লক্ষেরও বেশি মানুষ ভয়াবহ দুর্যোগে এখনও ফেঁসে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের প্রক্রিয়া চলছে।

মেঘালয়

মেঘালয়

ব্রহ্মপুত্র নদের জলস্তর বেড়ে মেঘালয়তেও ভেসে গিয়েছে বহু গ্রাম। বন্যায় এখনও পর্যন্ত এ রাজ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় দেড় লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। জলের তোড়ে একাধিক রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+