কাশ্মীরে সোপিয়ান হামলায় বাড়ছে মৃতের সংখ্যা, ধৃত ইয়াসিন মালিক
রবিবারে সোপিয়ান হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। মৃতদের মধ্যে ১ জন জঙ্গি রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সেনার সঙ্গে জঙ্গিদের এই সংঘাতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
রবিবারে সোপিয়ান হামলায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। মৃতদের মধ্যে ১ জন জঙ্গি রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল সেনার সঙ্গে জঙ্গিদের এই সংঘাতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। তবে পের আরও ২ জনের মত্যুর খবর আসে। আর এ নিয়ে মোট ৬ জনের মৃত্যুর খবর সামনে আসে। তবে মৃতদের মধ্যে ৪ জন স্থানীয় কাশ্মীরি রয়েছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে উপত্যকায়।

এদিকে, ৪ নাগরিকের মৃত্যু নিয়ে ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জানা গিয়েছে ,সেনা জঙ্গি মুখো মুখি সংঘর্ষের সময় এই ৪ জন সামেন আসে। আর তার পলেই সেনার গুলিতে তারা নিহত হয়। এদিকে, সেনার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। এই ঘটনার প্রতিবাদে কাশ্মীর উপত্যকায় মিছিলের আয়োজন করতে যাচ্ছিলেন তিনি। তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, সেনা সূত্রের দাবি, ওই মৃত ৪ কাশ্মীরি জঙ্গিদের হয়ে কাজ করত। দুপক্ষের সংঘর্ষের সময়ে তারা জঙ্গিদের বাঁচাতে যাচ্ছিল বলেই ওই ৪ কাশ্মীরিকে গুলি করা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্তে নেমেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। মোট ৬ জন মৃতের মধ্যে ২ জনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। যদিও বাকি ৪ জন নিরস্ত্র বলে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এর আগে, সেনাবাহিনীর মুখপত্র জানিয়েছেন, পাহনুতে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি গাড়ির ওপর হামলা চালায় জঙ্গিরা। শ্রীনগর থেকে প্রায় ৫২ কিমি দূরে এই এলাকায় রাত আটটা নাগাদ একটি গাড়ি থেকে এই হামলার ঘটনা ঘটে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গুলিতে এক জঙ্গি ও তার তিন সহযোগীর মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে সেনার তরফে। মৃত জঙ্গির কাছ থেকে একটি একে রাইফেলও উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications