Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coromandel Express derailed: মৃতের সংখ্যা বেড়ে ২৬১, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Coromandel Express derailed: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মৃতের সংখ্যা। রাত গড়িয়ে সকাল। মৃতের সংখ্যা বেড়ে ২৬১। প্রায় ৯০০ এরও বেশি মানুষ ভয়াবহ এই ঘটনায় আহত। যাদের মধ্যে বড় একটা অংশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে একের পর এক দেহ বেরিয়ে আসছে বলেও জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তা স্পষ্ট নয়। অন্যদিকে ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তার মুল কারন জানা প্রয়োজন।

মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন তিনি। আজ শনিবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। অন্যদিকে ঘটনার প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও একেবারে যুদ্ধকালীন ততপরতায় চলছে উদ্ধারকাজ।

গোটা রাত ধরে উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ, সেনা সহ বিভিন্ন এজেন্সি উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এমনকি আকাশ পথে হেলিকপ্টারের মাধ্যমেও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার সন্ধ্যায় ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এমনকি পাশ দিয়ে যাওয়া জশবন্তপুর এক্সপ্রেসও করমন্ডলকে ধাক্কা মেরে বেলাইন হয় বলে জানা গিয়েছে। এতটাই পরিস্থিতি ভয়ঙ্কর যে একটা গোটা ইঞ্জিন মালগাড়ির ছাদের উপর উঠে যায়।

এমনকি বেশ কয়েকটি বগিও উঠে যায় মালগাড়ির উপর। ভেঙে গিয়েছে ট্রেনের লাইন। সকাল হতেই ভয়ঙ্কর সেই দৃশ্য আরও স্পষ্ট হয়। কতটা ভয়ঙ্কর তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শুধু তাই নয়, এমন ভয়াবহ দুর্ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে কিনা তা কেউ মনে কর‍তে পারছেন না। ঘটনার পরেই ওডিশার সরকারর তরফে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রতি মুহূর্তে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

রয়েছেন সরকারের মুখ্যসচিব প্রদীপ জানা। তিনিই এখনও পর্যন্ত ২৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ৯০০ এরও বেশি ঘটনায় আহত বলেও জানিয়েছেন। অন্যদিকে উদ্ধারকারী দলের সদস্যরা জানাচ্ছেন, বহু মানুষ এখনও আটকে আছে ধ্বংসস্তুপের মধ্যে।

তবে সময় যত গড়াচ্ছে তত জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হচ্ছে বলেই জানাচ্ছে উদ্ধারকারীর দলের সদস্যরা। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতের সংখ্যা ১০০০ হলেও অবাক হওয়ার কিছু নেই। উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে বলেই দাবি করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+