উত্তরকাশীতে তুষার ধসে বাড়ল মৃতের সংখ্যা, বরফের খাঁজ থেকে উদ্ধার আরও ৭ দেহ
উত্তরকাশীতে তুষার ধসে বাড়ল মৃতের সংখ্যা, বরফের খাঁজ থেকে উদ্ধার আরও ৭ দেহ
উত্তরকাশীতে ভয়াবহ তুষার ধসে বাড়ল মৃতের সংখ্যা। গত তিনদিন ধরে লাগাতার চলছে তল্লাশি চলছে। এদিন আরও ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। সকলেই নেহের মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গিয়েছে। হেলিকপ্টারে করে ২ দিন ধরে তল্লাশি চলছিল।

গত মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে দ্রৌপদী-কা-দণ্ড পিক-২-এ পর্বোতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন পর্বতারোহীরা। নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজনক করা হয়েছিল। প্রায় ৩৮ জন শিক্ষার্থী সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেসময় হঠাৎ তুষার ধস নামে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ শুরু হয় তুষার ধস। তার কবলে পড়েন শিক্ষার্থীরা। মুহুর্তে তছনচ হয়ে যায়ে প্রশিক্ষণ শিবিরগুলি।
ঘটনায় প্রায় ১০ জন মারা গিয়েছিলেন। সেদিন উদ্ধার কাজ শুরু করেছিল আইটিবিপি জওয়ানরা। একই সঙ্গে বায়ুসেনার কপ্টারও তল্লাশি শুরু করে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলও উদ্ধার কাজ শুরু করেছিল। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজে পুরো উদ্ধারকাজের তদারকি করছিলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুষ্কর সিং ধামিকে ফোন করে পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছিলেন।
মৃতদের তালিকায় ছিলেন ২ জন প্রশিক্ষক এবং ১৪ জন শিক্ষার্থী। ৬১ জনের একটি দল এই মুহূর্তে উত্তরকাশীর ১৭০০০ ফুট উচ্চতায় প্রশিক্ষণ করছে। হঠাৎ করে সেখানে তুষার ধস নামবে সেটা আন্দাজ করতে পারেননি প্রশিক্ষকরাও। সেকারণেই এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। সেকারণেই এই বিপত্তি। সেদিনই উত্তরাখণ্ডে আরও এক বাস দুর্ঘটনা ঘটে। সেটিও গাড়োয়াল হিমালেয়েই ঘটেছে।












Click it and Unblock the Notifications