লাফিয়ে বাড়ছে ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা করল জেলা প্রশাসনের
ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের নেপথ্যে কে তদন্ত শুরু করেছে পুলিশ
ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের আরও বাড়ল মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১৮ জনের মত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও বহু মানুষ বহুতলের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।

ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের ঘট নায়লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গুলিস্তানের যে বহুতলটিতে বিস্ফোরণ হয়েছে সেখানে আরও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখনও সেই বহুতলের ভেতরে ঢুকতে পারছে না দমকল। যেকোনও মুহূর্তে বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া িগয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ৫০ হাজার এবং আহতদের পরিবার পিছু ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন তাই ঢাকা হাসপাতালের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবির করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে নাশকতার তত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনও বোমা সেখানে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বম্বস্কোয়াড সেখানে িগয়েছে। তারা তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications