ট্রাম্পের সফরে আগুন জ্বলছে দিল্লিতে! সিএএ-বিক্ষোভের জেরে মৃত বেড়ে দাঁড়াল ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিন দিল্লিতে আগুন জ্বলল নাগরিকত্ব আইন বিরোধী তীব্র বিক্ষোভে। এই বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে তিন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের প্রথম দিন দিল্লিতে আগুন জ্বলল নাগরিকত্ব আইন বিরোধী তীব্র বিক্ষোভে। এই বিক্ষোভের জেরে মৃতের সংখ্যা বেড়ে তিন হয়েছে। হিংসা ছড়িয়ে পড়ছে রাজধানীর বুকে। ক্রমেই অগ্নিগর্ভ হচ্ছে পরিস্থিতি। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মী। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ২৫ জন।

ট্রাম্পের সফরে আগুন জ্বলছে দিল্লিতে! মৃত বেড়ে দাঁড়াল ৩

এই ঘটনায় একজন ডেপুটি পুলিশ কমিশনার-সহ নিরাপত্তারক্ষীরাও অনেকে আহত হয়েছেন। উত্তরপূর্ব দিল্লির ১০টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি, বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে রাস্তায় রাস্তায় ছড়িয়ে রয়েছে ইটের টুকরো।

অভিযোগ উঠেছে, বিজেপির এক নেতা কপিল মিশ্র তাঁর সমর্থকদের নিয়ে বিক্ষোভস্থলগুলিতে মিছিল করতে থাকেন। সেইসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই তরফেই ব্যাপক ইট-পাথর ছোঁড়া শুরু হয়। উল্লেখ্য, পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় রবিবার থেকে নতুন করে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল।

সেখানে বিক্ষোভকারী আর বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছিল। রবিবারও দুই তরফের মধ্যে একপ্রস্থ খণ্ডযুদ্ধ হয়। পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফর চলাকালীন এই ঘটনায় উদ্বিগ্ন দিল্লির প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+