বানভাসি কেরলে মৃত শতাধিক, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লক্ষ মানুষ
ফের ভয়বহ আকার নিয়েছে কেরলের বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৩ জনেরও বেশি। ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ বাসিন্দা।
ফের ভয়বহ আকার নিয়েছে কেরলের বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৩ জনেরও বেশি। ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ বাসিন্দা। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি কেরলের মালাপ্পুরমে। প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে এখানে। তার পরেই রয়েছে কোঝিকোড়ে। ১৭ জন মারা গিয়েছেন কোঝিকোড়েতে। ওয়ানাড় ১২ জন, কুন্নুরও ত্রিশূরে মারা গিয়েছেন ৯ জন করে। এছাড়াও আলাপ্পুজায় ৬ জন এবং ইড্ডুকিতে ৫ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মারা গিয়েছেন কোট্টায়াম এবং কাসারগড়ে।

প্রায় ১,২৯, ৫১৭ জন বানভাসী ৮০৫টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। গোটা রাজ্যে প্রায় ১,১৮৬টি বািড় একেবারে ভেঙে পড়েছে। ১২, ৭৬১টি বািড় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের একাধিক জায়গায় ধসে আহত হয়েছেন অনেকে। প্রবল বর্ষণ আর ভূমি ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেরলের মালাপ্পুরমের কাভালাপ্পুরা আর ওয়ানাড়ের পুথুমালা এলাকা। এই দুই জায়গার একাধিক এলাকায় ভূমিধস নেমেছে।
জিপিএসের মাধ্যমের উদ্ধারকাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত শুক্রবারই কাভালাপ্পুরা থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ২৫ জন। এই এলাকার প্রায় ১০০ একর জায়গা ভূমি ধসে হারিয়ে গিয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। একাধিক জায়গায় উদ্ধারকাজে যেতে পারছেন না বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। অধিকাংশ এলাকাই ধস প্রবণ হওয়ায় বিপদ বাড়ছে।












Click it and Unblock the Notifications