কেরলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২২, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
কেরলে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল রাতে মালাপুরমে পর্যটকদের নিয়ে ভ্রমণের সময় উল্টে যায় একটি হাউসবোট। সেই সময় হাউসবোটটিেত ৩৫ জন ছিলেন। উদ্ধারকাজ সঙ্গে সঙ্গে শুরু হলেও অনেকেই মারা গিয়েছেন। রাতেই মৃতের সংখ্যা ১৮ ছাড়ায়ে গিয়েছিল।
সারারাত উদ্ধারকাজ চালিয়ে এখনও পর্যন্ত ২২ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এনডিআরএফ উদ্ধারকাজে হাত লাগিয়েছে। খবর পাওয়া সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেন এবং মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী মোদী মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল থেকে এই সাহায্য দেওয়া হবে। নৌকাডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিএমও-র পক্ষ থেকে টুইট করে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কীভাবে নৌকাডুবি হল তার কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি না ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই এই বিপত্তি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই এই নিয়ে তদন্ত শুরু হবে বলে জানানো হয়েছে েকরল প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে ঘটনাস্থলে যাচ্ছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দুর্ঘটনার পরে প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করে। তারপরে দমকল সেখানে পৌঁছয়। এবং রাতের দিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরও উদ্ধারকাজ শুরু করেছে। ব্যাক ওয়াটার্সের মধ্যে এই দুর্ঘটনা ঘটায় কাদার মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সকাল থেকে দেহগুলির ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications