বন্যায় বাংলায় মৃত দুশো ছুঁইছুঁই, সারা দেশে ঘরছাড়া ১৮ লক্ষ মানুষ

সারা দেশে বন্যায় ঘরছাড়া প্রায় ১৮ লক্ষ মানুষ। ১৭ লক্ষ ১৪ হাজার ৮৬৩ জন বিভিন্ন রাজ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সারা দেশে বন্যায় ঘরছাড়া প্রায় ১৮ লক্ষ মানুষ। ১৭ লক্ষ ১৪ হাজার ৮৬৩ জন বিভিন্ন রাজ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মাত্রাতিরিক্ত বৃষ্টি ও প্রবল বন্যায় উত্তর থেকে দক্ষিণ দেশের নানা রাজ্যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে।

বন্যায় বাংলায় মৃত দুশো ছুঁইছুঁই, সারা দেশে হাজার ছাড়িয়েছে

বাংলায় ইতিমধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মৃতের সংখ্যা ১০৭৪ জন। তার মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৪৪৩জন মানুষ। কর্ণাটকে মৃত ১৬৬ জন। এছাড়া উত্তরপ্রদেশে ২১৮ জন ও অসমে ৪৯ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটা জানানো হয়েছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বন্যা বিধ্বস্ত কেরলে অনেক সংখ্যায় নামানো হয়েছিল। তার সঙ্গে কেন্দ্র ও রাজ্যের অন্য উদ্ধারকারী দলও ছিল। কেরলের সবকটি জেলাই ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। ১৪টি জেলাতেই সতর্কতা জারি হয়েছিল। এছাড়া সেনাও নেমে উদ্ধারকাজ চালিয়েছে।

প্রতি মাসে হওয়া রেডিও অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের বীভৎস বন্যা ও সেরাজ্যের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন। কেরলের বন্যায় ২০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কেন্দ্র ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অন্য রাজ্যগুলিও যথাসাধ্য সাহায্য করছে। ব্যক্তিগত স্তরেও তারকা থেকে আমজনতা কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বন্যাত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে কেরলে পুনর্গঠনের কাজ চলছে। ভগবানের আপন দেশকে বিপর্যয়ের হাত থেকে টেনে বের করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র ও রাজ্যের যৌথ দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+