Hathras Stampede: হাথরসে মৃতের সংখ্যা ছাড়াল ১১৬! মৃতদের মধ্যে বেশির ভাগই মহিলা
Hathras Stampede: হাথরসের ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। যা খবর, পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত প্রায় ১১৬ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। চাঞ্চল্যকর এই ঘটনায় বিভিন্ন হাসপাতালে একাধিক মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রশাসনের ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সমস্ত কাজ ফেলে রেখেই ঘটনাস্থলে (Hathras Stampede) যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঘটনা (Hathras Stampede) প্রসঙ্গে আগ্রা জোনের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (Additional director general (Agra zone) অনুপম কূলশ্রেষ্ঠ (Anupam Kulshrestha) জানাচ্ছেন, এখনও পর্যন্ত ১০৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যাদের মধ্যে বেশির ভাগ মহিলা বলে দাবি। তবে ঠিক কী কারণে এহেন পরিস্থিতি তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই আধিকারিক।
তবে ধর্মীয় ওই অনুষ্ঠান শেষ হতেই মহিলাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। আর সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে বলে দাবি প্রশাসনের। ঘটনায় আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (Inspector general Aligarh Range) শলভ মাথুর জানিয়েছেন, গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে ধর্মীয় ওই অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে দমবন্ধের পরিস্থিতি তৈরি হয়। আর অনুষ্ঠান শেষ হতেই মহিলারা ছুটতে শুরু করে।
#WATCH | Uttar Pradesh | Hathras Stampede | Visuals from the spot where the incident took place, claiming the lives of several people. pic.twitter.com/PzZOKhlEYe
— ANI (@ANI) July 2, 2024
আর তাতে বেশ কয়েকজন মহিলা পড়ে যান বলে দাবি ওই পুলিশ আধিকারিকের। ইতিমধ্যে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন এই ঘটনা তা অনুসন্ধান করে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। এরপরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। এমনকি ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলেও খবর। অন্যদিকে এই ঘটনায় ক্ষতিপূরণ করেছে যোগী সরকার। মৃতের পরিবার পিছু দু'লক্ষ করে সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। ঘটনায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications