জারি মৃত্যুমিছিল, তবে আক্রান্তের সংখ্যায় খানিকটা পারাপতনে স্বস্তিতে দিল্লিবাসী
জারি মৃত্যুমিছিল, তবে আক্রান্তের সংখ্যায় খানিকটা পারাপতনে স্বস্তিতে দিল্লিবাসী
গোটা দেশের পাশাপাশি ফের দিল্লিতে বাড়ছে করোনা প্রকোপ। সেই সঙ্গে জারি রয়েছে মৃত্যু মিছিলও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১০ হাজার ৪৮৯ জন মানুষ করোনার কবলে পড়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি নতুন করে মারা গিয়েছেন ৩০৮ জন। দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ করোনা বুলেটিনে একথা জানানো হয়েছে। তবে মৃতের পরিমাণ বাড়লেও আক্রান্তের সংখ্যার পারাপতনই বর্তমানে দিল্লিবাসীকে খানিকটা স্বস্তি দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে দিল্লিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। সেই সঙ্গে এখনও অবধি মারা গিয়েছেন ২০ হাজার ৬১৮ জন। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৭৩ হাজার ৬৭৫ দনের করোনা টেস্ট করা হয়েছে। বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.৮ শতাংশ। যা অন্যান্য রাজ্যের থেকে বর্তমানে অনেকটাই বেশি।
এদিকে এখনও পর্যন্ত করোনা কবল থেকে রাজধানীতে সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ। সক্রিয় রোগীর সংখ্যা ৭৭ হাজারের উপরে। যার মধ্যে ৪৮ হাজারের বেশি রোগী হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা যাচ্ছে। সক্রিয় রোগীর ৫.৭ শতাংশে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দিল্লিতে বর্তমানে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.৫ শতাংশে।
অন্যদিকে গত কয়েকদিনের পারাপতনের পর গোটা দেশে ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ৬২ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৪ হাজার ১২৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে সাড়ে ১৮ লক্ষের বেশি করোনা টেস্ট হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও আশার কথা এই যে গত ২৪ ঘণ্টাতেই আবার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ লক্ষ ৫২ হাজারের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications