সময়ের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গালুরুর আদালতের 'এই' রায়
এক ছয় বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ ও হত্যা এবং তারপর তার দেহ লোপাট করায় অনিল বালগর (৩৫) নামে এক ব্যক্তিকে দোযী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল বেঙ্গালুরুর এক সিটি সিভিল কোর্ট।
বর্তমান সময়ের প্রেক্ষিতে এ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। কাঠুয়া থেকে উন্নাও একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা নিয়ে সারাদেশ প্রতিবাদে উত্তাল। বাধ্য হয়ে সরকার নাবালিকা ধর্ষণ অপরাধের সাজা কঠোর করতে এক সংশোধনী বিল এনেছে। এই পরিস্থিতিতে নাবালিকা ধর্ষণ ও হত্যার অভিযোগে অনিল বালগর (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল বেঙ্গালুরুর এক সিটি সিভিল কোর্ট।

এক ছয় বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যা করার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয় হত্যার পর নাবালিকের দেহও লোপাট করেছিলেন। প্রতিটি অভিযোগেই অনিলকে দোষি সাব্যস্ত করেছেন বিচারক এম লতা কুমারী। ধর্ষককে ২০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। পাশাপাশি, নাবালিকার পরিবারকে সরকারের তরফে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে আদালত।
অনিল, বিবাহিত এবং দুই সন্তানের বাবা। বেঙ্গালুরু শহর তিনি দিন-মজুরের কাজ করতেন। ভীরভদ্রনগরের, বনশঙ্করি থার্ড স্টেজ-এ তাঁর বাড়ি। ওই নাবালিকাও তার দাদু-দিদের সঙ্গে ওখানেই থাকত। তার বাবা-মা কাজের তাগিদে অন্যত্র থাকতেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications