সংক্রমণ বাড়লেও কমছে মৃতের হার, গোটা বিশ্বেই ভ্যাকসিনের কাজ চোখে পড়ছে বলে দাবি হু'য়ের মুখ্য গবেষকের
সংক্রমন বাড়লে মৃতের হাত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষক ডাক্তার সৌম্য স্বামীনাথনের। সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বামীনাথন বলেন, গো
সংক্রমন বাড়লে মৃতের হাত অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষক ডাক্তার সৌম্য স্বামীনাথনের। সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বামীনাথন বলেন, গোটা বিশ্বে কম ইমিউনিটির মানুষদের দ্রুত ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর সেই ফল হাতেনাতে পাচ্ছে বিশ্বের মানুষ।
জাতীয় ওই সংবাদমাধ্যমে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন হুয়ের এই মুখ্য গবেষক। ভ্যাকসিনেশনের সুফল থেকে শুরু করে ভ্যাকসিনকে শিলমোহর দেওয়া একাধিক বিষয়ে উঠে আসে এই সাক্ষাতকারে।

তের হার অনেকটাই কম
তবে হু'ইয়ের কর্তার মতে, একাধিক পশ্চিম দেশগুলিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে চলেছে। যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু মৃতের হার অনেকটাই কম বলে দাবি হু'য়ের অন্যতম এই আধিকারিকের। সৌম্য স্বামীনাথন বলেন, বয়স্ক মানুষদের করোনার দুটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর তা এক বছর কিংবা এর বেশি সময়ে তা কার্যকর থাকে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষকের। এই সংক্রান্ত একাধিক প্রমাণ তাঁদের হাতে এসেছে বলে জানান তিনি। আর তা দেখেই বোঝা যাচ্ছে যে, ভ্যাকসিনের মাধ্যমে তৈরি হওয়া শরীরে প্রতিষেধক ক্ষমতা লম্বা সময় পর্যন্ত থাকে।

ভ্যাকসিন মিক্সিং এবং বুস্টার ডোজ নিয়ে যা বললেন
করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ওষুধ ভ্যাকসিন। আর তাই দ্রুত গতিতে বিশ্বের একাধিক দেশ ভ্যাকসিন দেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, দুটি ভ্যকাসিন নেওয়া থাকলেও করোনা আক্রান্ত হতে হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে বুস্টার ডোজ এবং মিক্সিং ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর এই বিষয়ে সৌম্য স্বামীনাথন বলেন, এই বিষয়ে আরও ডেটার প্রয়োজন রয়েছে। পরীক্ষা চলছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কিছুটা সময় লাগবে বলে মত তাঁর। তবে বুস্টার ডোজ নিয়ে ডাক্তার সৌম্য বলেন, এই বুস্টার ডোজের প্রয়োজন আছে কি নেই সেটার জন্যেও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে কি বলছেন?
গত কয়েকদিন আগেই কোভ্যাক্সিনকে মান্যতা দেয় হু। তবে তা দিতে একটা লম্বা সময় লেগে যায়। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়েও মুখ খোলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য গবেষক ডাক্তার সৌম্য স্বামীনাথন। বলেন, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বিভিন্ন টেকনিক এবং বিজ্ঞানীদের এই বিষয়ে পরীক্ষার পরেই ভ্যাকসিনেশনের মান্যতা দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications