একটি ডোজেই এড়ানো যাবে মৃত্যু, দুটি ডোজেই কুপোকাত করোনা! ফের আশার কথা শোনাচ্ছে কেন্দ্র

একটি ডোজেই এড়ানো যাবে মৃত্যু, দুটি ডোজেই কুপোকাত করোনা! ফের আশার কথা শোনাচ্ছে কেন্দ্র

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই টিকাকরণে গতি আনতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে কেন্দ্র। ইতিমধ্যেই গোটা দেশে প্রায় ৭০ কোটির কাছাকাছি করোনা টিকা ডোজ দেওয়া হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছ। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ। এমনকী শুরু থেকে একাধিক করোনা টিকার কার্যকারিতা নিয়ে উঠতে থাকে ভিন্ন ভিন্ন প্রশ্ন। এমতাবস্থায় এবার নতুন করে আশার কথা শোনাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কী বলছে কেন্দ্র

কী বলছে কেন্দ্র


স্বাস্থ্য মন্ত্রকের দাবি করোনা ভ্যাকসিনের একটি ডোজ ৯৬.৬ শতাংশ পর্যন্ত মৃত্যুর ঝুঁকি এড়াতে সক্ষম। আর দুটি ডোজে নিরাপত্তার গ্যারান্টি রয়েছে ৯৭.৫ শতাংশ পর্যন্ত। এদিকে বর্তমানে দেশে দৈনিক মৃত্যু কমলেও, একলাফে ১৪ শতাংশ বেড়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জন করোনা আক্রান্তের। পাশাপাশি একদিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ২৬৩।

দ্বিতীয় ডোজ নিয়ে সম্যক ধারণার অভাব

দ্বিতীয় ডোজ নিয়ে সম্যক ধারণার অভাব

এদিকে আর মাত্র এক মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে করোনার তৃতীয় ঢেউ। তবু দূর হয়নি ভ্যাকসিন নেওয়ার অনীহা। এমনকী একটি ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে গড়িমসি করছেন বাংলার একটা বড় অংশের মানুষ। এমনকী ঠিক সময়ে ভ্যাকসিনের পরের ডোজটি না নিলে কী কী সমস্যা হতে পারে তা নিয়েও সম্যক ধারণা নেই অনেকর মধ্যেই।

ভ্যাকসিন নিয়ে অনীহা

ভ্যাকসিন নিয়ে অনীহা

অন্যদিকে ভ্যাকসিন নেওয়া কেন এতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে এখন ও সঠিক ধারণার অভাব রয়েছে অনেকের মধ্যেই। এদিকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ ভয়ঙ্কর আকার নিয়েছিল এপ্রিল ও মে মাসে। সেই সময়ই করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর হার ছিল সবথেকে বেশি। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রকের দাবি কোভিডের একটি ডোজ নেওয়া থাকলেই অনেকটাই এড়ানো যেত এই উচ্চ মৃত্যুহার।

ভারতে দেওয়া হচ্ছে ৩টি টিকা

ভারতে দেওয়া হচ্ছে ৩টি টিকা

অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে টিকাই যে একমাত্র ব্রহ্মাস্ত্র সেকথা শুরু থেকেই বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ফের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভিকে পল জানিয়েছেন টিকাই করোনাভাইরাসের বিরুদ্ধে সবথেকে বড় হাতিয়ার। এদিকে বর্তমানে দেশে প্রধানত তিনটি করোনা টিকা দেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে সিরাম ইন্সস্টিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্ত বয়ষ্ককেই করোনা টিকাকরণের ছাতার তলায় আনার লক্ষ্য মাত্রা নিয়েছে কেন্দ্র সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+