মেডিক্যাল ছাত্রদের 'বিতর্কিত শপথ'-এর জের! দক্ষিণের রাজ্যে সরিয়ে দেওয়া হল কলেজের ডিনকে

চিকিৎসক পড়ুয়ারা ঐতিহ্যবাহী হিপোক্রেটিক শপথের (Hippocratic Oath) পরিবর্তে চরকের নামে শপথ নিয়েছিলেন। যা জেরে সরিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুর (Tamilnadu) মাদুরাইয়ের সরকারি মেডিক্যাল কলেজের (Medical College) ডিনকে। যদিও ড

চিকিৎসক পড়ুয়ারা ঐতিহ্যবাহী হিপোক্রেটিক শপথের (Hippocratic Oath) পরিবর্তে চরকের নামে শপথ নিয়েছিলেন। যা জেরে সরিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুর (Tamilnadu) মাদুরাইয়ের সরকারি মেডিক্যাল কলেজের (Medical College) ডিনকে। যদিও ডিন দাবি করেছেন, ছাত্রছাত্রীরা নিজেরাই শপথ নিয়েছেন। বিষয়টি নিয়ে মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী।

ডিনের সাফাই

ডিনের সাফাই

ডিন সাফাই দিয়ে বলেছেন, ছাত্রছাত্রী বিষয়টিকে বেছে নিয়েছিল। তিনি আরও বলেছেন, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে যা ছিল, তাই প্রিন্ট করে পড়েছিলেন তাঁরা। বিষয়টিকে অজান্তে ভুল বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবেদনশীল ইস্যুতে সতর্ক হওয়া উচিত ছিল

সংবেদনশীল ইস্যুতে সতর্ক হওয়া উচিত ছিল

ডি এ রথিনাভেল দাবি করেছেন চিকিৎসক পড়ুয়ারাই চরক শপথকে বেছে নিয়েছিল। এক্ষেত্রে মেডিক্যাল কমিশন বলেছে ছাত্রছাত্রীদের চরক শপথে বাধ্য করা যাবে না। এব্যাপারে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে সংবেদনশীল ইস্যুতে সতর্ক হওয়া উচিত ছিল।

তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

চরক শপথ হল আয়ুর্বেদের একটি সংস্কৃত পাঠ। যা চরক সংহিতার অংশ। সেখানে ছাত্রজীবনে তপস্যা অনুশীলনের মতো কিছু বিতর্কিত বিষয় রয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের চিকিৎসা শিক্ষা অধিকর্তাকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চরক শপথ সম্পূর্ণ রূপে ভুল। ডিনকে পদ থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিং-এ পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে শুধুমাত্র পুরনো হিপোক্রেটিক শপথের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত শপথের অনুষ্ঠানে তামিলনাড়ুর অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জেলাশাসক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রীদের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

এদিকে বিষয়টি নিয়ে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে হিপোক্রেটিক শপথ হল একটি পাশ্চাত্য পদ্ধতি। বিষয়টিকে রাজনৈতিক বলে মন্তব্য করা হয়েছে। এনএমসি পুরনো ভারতীয় চিকিৎসা পদ্ধতি অর্থাৎ মহর্ষি চরকের নামে শপথের সুপারিশ করেছে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় রাজনীতি এড়ানো উচিত বলেই মনে করে তারা। রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে কেন্দ্র যেখানে বিষয়টিকে ঐচ্ছিক বলেছে, সেখানে ডিনকে কেন সরানো হচ্ছে। ডিএমকে পশ্চিমের ভারধারা পছন্দ করে বলেও মন্তব্য করা হয়েছে বিজেপি তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+