পুলিশে চাকরির জন্য মারাত্মক দৌড়, পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু ১০-এর বেশি প্রার্থীর
পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা। যার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ের আয়োজন করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঝাড়খণ্ডে দৌড় চলার সময় ১১ প্রার্থীর মৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই দৌড়ে বিহারের বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ছোটভাই বড় ভাইয়ের মৃত্যুর কাহিনী বর্ণনা করেছেন।
বিহারের জামুই জেলার গিধৌর ব্লকের গংরা গ্রামের দুই ভাই কনস্টেবল নিয়োগের দৌড়ে অংশ নিতে ২৭ অগাস্ট ঝাড়খণ্ডের গিরিডিতে গিয়েছিলেন। যা ২৮ অগাস্ট হওয়ার কথা ছিল। দৌড়েনর সময় ছিল ভোর পাঁচটা। সেই সময় থেকে প্রার্থীরা লাইনে দাঁড়াতে শুরু করেন। কিন্তু দৌড় শুরু হয় সকাল এগারোটায়। প্রচণ্ড গরমের কারণে গাংরা গ্রামের গোবিন্দ কুমার-সহ আরও অনেকেই দৌড়ের সময় অজ্ঞান হয়ে পড়েন।

প্রচণ্ড গরমের কারণে ছোট ভাই নির্মিত দুই রাউন্ডের পরে মাঠ ছেড়ে গেলেও বড় ভাই গোবিন্দ চাকরি পাওয়ার আশায় দৌড় চালিয়ে যায়। ছোট ভাই বেরিয়ে বড় ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর প্রায় দুই ডজন পরীক্ষার্থীর মাথা ঘুরে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। গুরুতর অসুস্থতার কারণে গোবিন্দকে প্রাথমিক চিকিৎসার পর গিরিডি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় রাতের দিকে ধানবাদে রেফার করা হয়।
ধানবাদে নিয়ে যাওরা পরে তাঁকে রাঁচির এইমসে নিয়ে যেতে বলা হয়। রাঁচির এইমসে গিয়ে দুই ঘন্টার অপেক্ষার পরেও গোবিন্দকে ভর্তি করানো যায়নি। সেখানেই মৃত্যু হয় তাঁরা। গোবিন্দ গাংরা পঞ্চায়েতে স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষণ ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার।
পরিবারের তরপে অভিযোগ করা হয়েছে সরকারের অবহেলায় গোবিন্দর মৃত্যু হয়েছে। এর জন্য পরিবারের তরফে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। এব্যাপারে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও করা হয়েছে।












Click it and Unblock the Notifications