আধার-প্যান লিঙ্ক করানোর সময়সীমা নিয়ে বড় সিদ্ধান্ত! কতটা সুবিধা হবে আমজনতার

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা ফের একবার বাড়ানো হলো। ৩১ মার্চ চূড়ান্ত সময়সীমা থাকলেও তা বাড়িয়ে ৩০ জুন করা হল। যদিও এর আগে দুবার প্যান (Pan-Aadhaar Linking) কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হয়।

এর আগে ৩১ মার্চ ২০২২ ছিল প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর শেষ সময়। এরপর যদিও ৩০ জুন ২০২২ পর্যন্ত তা বাড়ানো হয়। এরপর সেই ডেডলাইন বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করে দেওয়া হয়। কিন্তু ফের একবার সেই সময়সীমা বাড়ানো হল।

বাড়ানো হবে জরিমানার মূল্য?

বাড়ানো হবে জরিমানার মূল্য?

প্রথমবার যখন চূড়ান্ত সময়সীমা বাড়ানো হয় সেই সময়ে জরিমানা হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়। এরপর সেটিকে বাড়িতে ১০০০ টাকা করে দেওয়া হয়। তবে নতুন করে সময়সীমা বাড়ানো হলেও প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর সময় জরিমানা হিসাবে কত টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। সরকারী আদেশ অনুসারে, ১ জুলাই, ২০১৭ সালের আগে তৈরি সমস্ত প্যান কার্ডগুলিকে আয়কর আইনের 139AA ধারার অধীনে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। গত বছর জুলাই মাসে সরকারের তরফে জানানো হয় যে, ৪৬,৭০,৬৬,৬৯১ জন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে ফেলেছেন। তবে দেশে মোট ৬১, ৭৩, ১৬, ৩১৩ টি প্যান কার্ড জারি করা হয়েছে।

কেন প্যানের সঙ্গে আধার যুক্ত করা জরুরি?

কেন প্যানের সঙ্গে আধার যুক্ত করা জরুরি?

সরকার চাইছে যে প্যান কার্ডগুলিকে ইউনিক নম্বরের সঙ্গে যুক্ত করতে। আধারের সাথে লিঙ্ক করার পরেই এটি সম্ভব হতে পারে। বিশেষ করে জালিয়াতি কমাতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যাক্সে একটা সময়ে নানা ধরণের জালিয়াতি হত। বেশির ভাগ সময়ে ডুপ্লিকেট একটি প্যান কার্ড বানিয়ে কর চুরি করার একটা প্রবণতা ছিল। তা কম করতে এহেন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। আধারের সঙ্গে প্যান যুক্ত থাকলে অনেকাংশেই দেশে জালিয়াতি ঠেকানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

কীভাবে প্যান-আধার লিঙ্ক-

কীভাবে প্যান-আধার লিঙ্ক-

কারও প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে এসএমএস কিংবা অনলাইনে তা লিঙ্ক করা যাবে। এসএমএস-এর মাধ্যমনে করতে গেলে যে নম্বরটি আয়কর দফতরের সঙ্গে যুক্ত রয়েছে, সেখান থেকে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠাতে হবে। এছাড়া আয়কর দফতরের পোর্টালে গিয়ে প্রযোজ্য লেট ফি কিংবা হাজার টাকা দিয়ে অলনাইনে আধার ও প্যান লিঙ্ক করা যাবে। এছাড়া http://incometaxindiaefiling.gov.ইন/-এ যেতে হবে। সেখানে আইডি তৈরি করতে হবে। এরপর ইউজার আইডি, পাসোয়ার্ড এবং জন্ম তারিখ ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। এই লগইনের জন্য আইডি হবে প্যান কার্ডের নম্বর। পাসোয়ার্ড নির্দেশ মতো তৈরি করে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+