আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল, জানাল কেন্দ্র
আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সমেত একাধিক পরিষেবার সংযুক্তি নিয়ে সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমেত একাধিক পরিষেবার সংযুক্তি নিয়ে সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ভিকে ভেনুগোপাল জানিয়েছেন, কেন্দ্র আধার লিঙ্কিং এর সময়সীমা পিছোতে রাজি বলে জানিয়েছে। উল্লেখ্য, আধারের ১২ সংখ্যার বায়োমেট্রিক নম্বরের সঙ্গে দেশের সরকারি স্কিম সমেত , মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে সেই সমসয়ীমা বর্ধিত করা হল।
এদিকে,আধারের বৈধতা নিয়ে কাল অন্তবর্তী রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ফলে নানা অত্য়াবাশ্যকীয় পরিষেবর সঙ্গে আধার সংযুক্তিকরণ করা বৈধ কী না তা নিয়ে সুপ্রিমকোর্ট কী জানায় সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications