আধারের সঙ্গে প্যানের সংযোগ না করলে আরও সুযোগ! আয়কর রিটার্ন জমায় বাধ্যতামূলক আধার

আধারের সঙ্গে প্যান সংযোগ করার সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হল। ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এদিন তা বর্ধিত করে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।

আধারের সঙ্গে প্যান সংযোগ করার সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হল। ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। এদিন তা বর্ধিত করে করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। সরকারি নির্দেশে এমনটাই জানানো হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার দাখিল করা বাধ্যতামূলক।

আধারের সঙ্গে প্যানের সংযোগ না করলে আরও সুযোগ! আয়কর জমায় বাধ্যতামূলক আধার

সরকারি নির্দেশ নামায় আধারের সঙ্গে প্যানের সংযোগ করার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। এনিয়ে ছয়বার এই সময় বাড়ানো হল। গত বছরের জুনে সরকার বলেছিল ৩১ মার্চের মধ্যে প্যানের সঙ্গে বায়োমেট্রিক আইডি-র সংযোগ করতে হবে।

এবার কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের নোটিশে বলা হয়েছে প্যানের সঙ্গে আধার সংযোগের সময়সীমা বাড়ানো হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এবার শুধু সময় বর্ধিত করা হয়নি, সঙ্গে জানানো হয়েছে, আয়কর রিটার্ন ফাইল করার সময় আধার নম্বর জানানো বাধ্যতামূলক।

গত বছরের সেপ্টেম্বরে সর্বোচ্চ আদালত আয়কর রিটার্ন দাখিলের জন্য আধারের সঙ্গে প্যানের সংযোগের কথা বললেও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কিংবা মোবাইল নম্বরের জন্য টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে আধার নম্বর দেওয়ার ব্যাপারে সরাসরি কোনও নির্দেশ দেয়নি। কেউ স্বেচ্ছায় দিলে দিতে পারেন, বলে জানানো হয়েছিল।

গতবছরের সেপ্টেম্বর প্যন্ত ৪১ কোটি প্যান কার্ড ইস্যু করা হয়েছে। যাঁর মধ্যে ২১ কোটি আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর আগে আধার প্যান সংযোগের সময়সীমা ধার্য করা হয়েছিল, ৩১ জুলাই, ৩১ অগাস্ট, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৩১ মার্চ, ৩০ জুন ২০১৮ এবং ৩১ মার্চ ২০১৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+