আধার বাধ্যতামূলক নিয়ে ফের ব্যাকফুটে কেন্দ্র, কী জানাল সুপ্রিমকোর্টে
সরকারি সুযোগ- সুবিধে পেতে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল কেন্দ্রীয় সরকার।
সরকারি সুযোগ- সুবিধে পেতে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল কেন্দ্রীয় সরকার। আগে এই সময়সীমা ৩০শে সেপ্টেম্বর ছিল। গত সপ্তাহে গোপনীয়তারক্ষাকে মৌলিক অধিকারের তকমা দেওয়ার পরই আধার কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল।

নভেম্বরের প্রথম সপ্তাহে সেই পিটিশনের শুনানি তালিকাভুক্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল আর্জি জানিয়েছেন, এই মামলার শুনানি তিন সদস্যের বেঞ্চে না করে যেন ৫ সদস্যের বেঞ্চে করা হয়। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, আপাততভাবে তিরিশে সেপ্টেম্বর থেকে পিছিয়ে আধার বাধ্যতামূলকের সময়সীমা ৩১শে ডিসেম্বর করা হয়েছে।
গত ২৭ জুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক করার সময়সীমা ৩০জুন থেকে বাড়িয়ে ৩০শে সেপ্টেম্বর করা হচ্ছে। সেসময় এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে সুপ্রিমকোর্টও কেন্দ্রের বিজ্ঞপ্তির ওপর কোনও স্থগিতাদেশ জারি করেনি। মামলাকারীদের দাবি ছিল, মিড ডে মিলেও আধার বাধ্যতামূলক করলে বহু ছাত্র বঞ্চিত হবে। তবে শুনানি চলাকালীন সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, কোনও আশঙ্কার ভিত্তিতে আদালতের রায় হতে পারে না।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications