কুপওয়াড়া এনকাউন্টারে মৃত জঙ্গি আদতে পাকিস্তানি, ইসলামাবাদের পর্দা ফাঁস!

জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় লস্কর-ই-তৈবার কমান্ডারের সঙ্গে খতম হওয়া অপর জঙ্গি পাকিস্তানের নাগরিক। জানাল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কুপওয়াড়ায় এনকাউন্টারে খতম হয় দানিশ নামে ওই পাকিস্তানি জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেন, এই দুই জঙ্গিকে খতম করা সেনাবাহিনীর একটা বড় সাফল্য।

নাসিরউদ্দিনের কাছ থেকে সেনার একে-৪৭ রাইফেল উদ্ধার হয়

নাসিরউদ্দিনের কাছ থেকে সেনার একে-৪৭ রাইফেল উদ্ধার হয়

এই দুই জঙ্গির মধ্যে লস্কর কমান্ডার নাসির-উ-দিন লোন ১৮ এপ্রিল সোপোরে হামলায় জড়িত ছিল। যেখানে তিন সিআরপিএফ জওয়ান শহিদ হন। অন্যদিকে, ৪মে হান্দওয়াড়ায় হামলাকারীদের মধ্যে ছিল দানিশ, যেখানে আরও তিন সিআরপিএফ জওয়ান শহিদ হন। নাসিরউদ্দিন লোনের কাছ থেকে ভারতীয় সেনার একটি একে-৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।

কী বলল কাশ্মীর পুলিশ?

কী বলল কাশ্মীর পুলিশ?

কাশ্মীর জোন পুলিশের অফিশিয়াল টুইটার পেজে আজ একটি সিসিটিভি ভিডিও আপলোড করা হয়েছে। সোপোরে আহাদ বাবা চকের কাছে লস্কর কমান্ডার নাসিরউদ্দিন লোনকে সিআরপিএফ জওয়ানদের দিকে গুলিবর্ষণ করতে দেখা গেছে সেই ভিডিওতে।

এনকাউন্টারে নিকেশ করা হয় দুই জঙ্গিকে

এনকাউন্টারে নিকেশ করা হয় দুই জঙ্গিকে

পুলিশ জানিয়েছে, গতকাল কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার গানিপোরা ক্রালগুন্দ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। সে-সময়ই এনকাউন্টারে নিকেশ করা হয় এই দুই জঙ্গিকে। এর আগে গতকালই আরেকটি অভিযানে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আরও দুই জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী।

অস্ত্র সহ গ্রেফতার হয় ৭ জঙ্গি

অস্ত্র সহ গ্রেফতার হয় ৭ জঙ্গি

এদিকে জম্মু ও কাশ্মীর থেকে ১০০ কোম্পানি আধাসেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই অঞ্চলে সুরক্ষা সংক্রান্ত একটি পর্যালোচনা শেষে বুধবার এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এরই মাঝে গত ২৪ ঘণ্টায় চারটি পৃথক অপারেশন সংগঠিত হয় উপত্যকায়। এর জেরে সেখানে খতম হয় তিনজন জঙ্গি। অস্ত্র সহ গ্রেফতার হয় আরও ৭ জঙ্গি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+