লকডাউনের মাঝে সাইকেল ফিরছিলেন বাড়ি, অনাহার আর ক্লান্তিতে রাস্তাতেই মৃত্যু অভিবাসী শ্রমিকের

১ লা মে শ্রমিক দিবসের দিনই মৃত্যু হল এক অসহায় অভিবাসী শ্রমিকের। লকডাউনের জেরে বাড়ি ফিরতে না পারায় মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে বাড়ির উদ্দেশ্যে সাইকেলেই রওনা দিয়েছিলেন ওই শ্রমিক। বাড়ি পৌঁছানো হল না, অনাহার আর ক্লান্তিতে মাঝপথেই নেমে এল অকাল মৃত্যু।

প্রশাসনিক অব্যবস্থার জেরেই কি শ্রমিকদের এই দুর্দশা?

প্রশাসনিক অব্যবস্থার জেরেই কি শ্রমিকদের এই দুর্দশা?

একদিকে যখন কোটা থেকে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হচ্ছে, তেলেঙ্গানা থেকে শ্রমিকরা বিশেষ রেলে ফিরছেন, ঠিক তখনই অন্যদিকে ১৭০০ কিমি সাইকেল চালিয়ে মহারাষ্ট্র থেকে উড়িষ্যা ফিরছেন মহেশ জেনা, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ যাওয়ার পথে মারা যাচ্ছেন পরিযায়ী শ্রমিক। ফলত মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

পথের ধকলে মৃত পরিযায়ী শ্রমিক

পথের ধকলে মৃত পরিযায়ী শ্রমিক

সূত্রের খবর, মহারাষ্ট্রের ভিওয়ানদি থেকে যাত্রা শুরু করেন ওই পরিযায়ী শ্রমিক। মাঝপথে মধ্যপ্রদেশের বারওয়ানীতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। মহকুমা ম্যাজিস্ট্রেট জি ধানগর জানান, "এই ভদ্রলোক এতদূর সাইকেল চালানোর ফলে মাঝপথে অচৈতন্য হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আমরা সবাই।"

আশঙ্কায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা অভিবাসী শ্রমিকের দল

আশঙ্কায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা অভিবাসী শ্রমিকের দল

পরস্পর এমন সাইকেল নিয়ে পরিযায়ী শ্রমিকদের বেরিয়ে পড়ার ঘটনায় রীতিমত চিন্তিত প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের একাংশের বক্তব্য, অব্যবস্থার জন্য ও পরিবারের চিন্তায় বেরিয়ে পড়তেই হচ্ছে। লকডাউন ৩রা মে থেকে আরও দু'সপ্তাহ বর্ধিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে অভিবাসী শ্রমিকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+