Dead Man Comes Alive: অবিশ্বাস্য হলেও সত্যি, গর্তে অ্যাম্বুল্যান্স পড়তেই বেঁচে উঠলেন ‘মৃত’ বৃদ্ধ
এভাবেও ফিরে আসা যায়। মৃত মানুষ উঠল বেঁচে। কাল্পনিক মনে হলেও এমনটাই বাস্তবে ঘটেছে। তাও আমাদের দেশেই। চিকিৎসক মৃত ঘোষণার পর আবার বেঁচে উঠলেন এক বৃ্দ্ধ, আরও আশ্চর্যজনক ভাবেই। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে হরিয়ানাতে।
হরিয়ানার ৮০ বছরের বৃদ্ধ দর্শন সিং ব্রারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমনকি তাঁর পরিবারেও কাছেও এই খবর পৌঁছে দেওয়া। পরিবার মৃত দর্শনের শেষ কৃত্যের যাবতীয় ব্যবস্থাও শুরু করে দেয়। কিন্তু মৃত দেহ বাড়িতে আনার পথেই আবার প্রাণ ফিরে পেলেন মৃত ঘোষিত দর্শন। কিন্তু কীভাবে? অকল্পনীয় এই কাহিনীই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পরিবার বলেছে, দেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সটি একটি গর্তের মধ্যে পড়ে যায়। গাড়িতে থাকা দর্শন সিংয়ের এক নাতি 'মৃত' দাদুর হাত নাড়াতে দেখে এবং হৃদস্পন্দন অনুধাবন করে, অ্যাম্বুলেন্স চালককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানকার চিকিৎসকরা দর্শনকে জীবিত ঘোষণা করেন। বর্তমানে 'মৃত' দর্শনই হাসপাতালে চিকিৎসাধীন।
৮০ বছর বয়সী দর্শন হৃদ রোগে আক্রান্ত হয়ে এখন কর্নালের একটি হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরিবার ঘটনাটিকে অলৌকিক বলে উল্লেখ করেছে।
দর্শন সিংয়ের এক নাতি, বলওয়ান সিং বলেছেন, ৮০ বছর বয়সী দর্শন সিং ব্রার কর্নালের নিসিং নামে স্থানে থাকতেন। সেখানে একটি কলোনী তাঁর নামে নামকরণ হয়। ব্রার কয়েকদিন ধরে সুস্থ ছিল না এবং বলওয়ান সিংয়ের ভাই তাকে চিকিৎসার জন্য পাতিয়ালায় তাঁর বাড়ির কাছে একটি হাসপাতালে নিয়ে যান।বলওয়ান বলেছেন, যে তাঁর দাদু চার দিন ভেন্টিলেশনে ছিলেন এবং বৃহস্পতিবার সকালে ডাক্তাররা বলেছিলেন যে তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তাণকে ভেন্টিলেশন থেকে নামিয়ে মৃত ঘোষণা করা হয়।
বলওয়ানের কথায়, পাতিয়ালায় আমার ভাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমাদের দাদুর মৃত্যুর খবর জানায়, এবং তিনি তাঁকে শেষকৃত্যের জন্য একটি অ্যাম্বুলেন্সে করে নিসিং (প্রায় ১০০ কিলোমিটার দূরে) নিয়ে যাচ্ছিলেন। আমরা আমাদের আত্মীয়দের এবং অন্যান্য স্থানীয় বাসিন্দাদের দাদুর মৃ্ত্যুর খবর দিয়েছিলাম। একটি তাঁবু স্থাপন করা হয়েছিল এবং শোকার্তদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। আমরা দাহ করার জন্য কাঠও সংগ্রহ করি।'
একইসঙ্গে তাঁর সংযোজন, যখন অ্যাম্বুলেন্সটি হরিয়ানার কাইথালের ধান্দ গ্রামের কাছে ছিল, তখন এটি একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং আমার ভাই লক্ষ্য করেন যে দাদু তার হাত সরিয়েছেন। বিস্মিত হয়ে, তিনি হৃদস্পন্দন পরীক্ষা করলেন এবং কাছের একটি হাসপাতালে নিয়ে যান।'












Click it and Unblock the Notifications