রেশনের জিনিসে মিলল মরা ব্যাঙ, রাজ্য জুড়ে চাঞ্চল্য
সরকারি রেশন দোকানের গুড় থেকে মরা ব্যাঙের সন্ধান। ঘটনাটি ছত্তিশগড়ের কাঙ্কর এলাকার। যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
সরকারি রেশন দোকানের গুড় থেকে মরা ব্যাঙের সন্ধান। ঘটনাটি ছত্তিশগড়ের কাঙ্কর এলাকার। যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

ছত্তিশগড়ের কাঙ্কেরের চারামা বিকাশখণ্ডের ভৈসাকট্টা গ্রামে সরকারি রেশন দোকানে গুড়ে মধ্যে মরা ব্যাঙ পাওয়া যায়। যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভৈসাকট্টা গ্রামের বাসিন্দা সুব্রেটিন নিষাদ রেশন দোকান থেকে চাল ও গুড় নিয়ে এসেছিলেন।
পরিবারের মহিলা সদস্য চা তৈরির জন্য গুড়ের একটি প্যাকেট খোলার পর মরা ব্যাঙ্রে হদিশ পান। সঙ্গে সঙ্গে ওই মহিলা গ্রামের সরপঞ্চ, উপ সরপঞ্চ এবং অন্যগ্রামবাসীদের জানান। এব্যাপারে গ্রামবাসীদের অভিযোগ, সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনা মূল্যে গুড় দেওয়ার নামে তাদের স্বাস্থের সঙ্গে খেলছে।

Click it and Unblock the Notifications