'মা এই হামলায় আমি হয়তো মারা যাব..' মাও হানার মুহূর্তে সংবাদকর্মীর ভিডিও তুলে ধরল এক করুণ অধ্যায়
ছত্তিশগড়ের দান্তেওয়ারার আরানপুরেপ জঙ্গলে শুধু তখন গুলির আওয়াজ। গুলি আর পাল্টা গুলি.. সঙ্গে বারুদের গন্ধ, কয়েকজন মানুষের কণ্ঠস্বর।
ছত্তিশগড়ের দান্তেওয়ারার আরানপুরেপ জঙ্গলে শুধু তখন গুলির আওয়াজ। গুলি আর পাল্টা গুলি.. সঙ্গে বারুদের গন্ধ, কয়েকজন মানুষের কণ্ঠস্বর। আর সেই পরিস্থিতিতে জঙ্গলে প্রাণরক্ষায় কার্যত শুয়ে পড়ে নিজের প্রতিরক্ষার চেষ্টা করছিলেন দূরদর্শনের অ্যাসিসট্যান্ট ক্যামেরাপার্সন মোর মুকুট শর্মা। কিছুটা হয়তো আঁচ করেছিলেন আগামী কয়েক ঘণ্টায় নিয়তির নিদারুণ পরিহাস কীভাবে তাঁকে গ্রাস করতে চলেছে। আর তা আঁচ করেছিলেন বলেই হয়তো এই ভিডিও শ্যুট করেন মোর মুকুট শর্মা!

পেশাগত কারণে সেনার জওয়ানদের সঙ্গে ছত্তিশগড়ের নির্বাচনের কভারেজে গিয়েছিলেন দূরদর্শনের অ্যাসিসটান্ট ক্যামেরাপার্সন মোর মুকুট শর্মা। ছত্তিশগড়ের আরানপুরের নিলাব্য গ্রামে সেই সময় হঠাৎই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে মাওবাদীদের একটি দল। সাত আট জওয়ান তখন মাওবাদীদের সঙ্গে লড়াই করে চলেছেন। কার্যত জওয়ান ও সাংবাদিকদের টিমকে ঘিরে ফেলে মাওবাদীদের দল। চলতে থাকে গুলি, পাল্টা গুলির লড়াই। এই লড়াইতেই প্রাণ হারান, ২ পুলিশ কর্মী ও দূরদর্শনের ক্যামেরাম্যান মোর মুকুট শর্মা। আর এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খানিক আগেই, নিজের মায়ের উদ্দেশে করুণ বার্তা রেখে যান মোর মুকুট। মনের যাবতীয় কথা ভিডিওতে তুলে ধরেন।
He thought these were his last moments. But he survived..... #DDNews video journalist Mor Mukut Sharma shared his heart-wrenching ordeal as the dastardly #naxal attack in #Dantewada was underway.
— Doordarshan News (@DDNewsLive) October 31, 2018
A salute to his bravery and courage even in the face of death pic.twitter.com/6LvaFnugn9
মোর মুকুটের এই ভিডিও সাংবাদিকতার এক চরম পাঠ দিয়ে গিয়েছে । সংবাদমাধ্যম ও সংবাদমাধ্যমের কর্মীদের কাজের প্রতি দায়বদ্ধতার এক চরম নমুনা মোর মুকুটের এই মর্মান্তিক ভিডিও। শুধু তাই নয়,পেশার প্রতি চরম ভালোবাসা থাকলে একজন সাংবাদিক কোন পর্যায়ে পৌঁছে যেতে পারেন তাও প্রমাণ করেন এই ঘটনা।












Click it and Unblock the Notifications