অযোধ্যায় এবার নিষিদ্ধ হতে পারে 'মদ-মাংস'! কোন সিদ্ধান্তের পথে যোগী সরকার

শোনা গিয়েছে, অযোধ্যায় মদ ও মাংসের বিক্রি নিষিদ্ধ করতে চলেছে বিজেপি সরকার।

কয়েকদিন আগেই ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও কয়েকটি জায়গার নাম বদলের প্রস্তাবও রয়েছে। তার মধ্যেই অযোধ্যা নিয়ে নতুন খবর সামনে এসেছে। শোনা গিয়েছে, সদ্য তৈরি হওয়া এই এলাকায় মদ ও মাংসের বিক্রি নিষিদ্ধ করতে চলেছে বিজেপি সরকার। গোটা জেলায় কেউ মদ-মাংস বিক্রি করতে পারবে না বলে নির্দেশ আসতে চলেছে শীঘ্রই।

সন্তদের দাবি

সন্তদের দাবি

স্থানীয় সাধু-সন্তদের দল অযোধ্যায় মদ-মাংস বিক্রি বনধের প্রস্তাব জানিয়ে দাবি পেশ করেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের উত্তরপ্রদেশ সরকার মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, রাজ্য সরকার অযোধ্যার সন্তদের দাবি সম্পর্কে অবগত রয়েছে।

সরকারের ভাবনাচিন্তা

সরকারের ভাবনাচিন্তা

সরকার এই দাবি পূরণ করবে আইন মেনেই। এমনই দাবি করেছেন শ্রীকান্ত শর্মা। আচার্য সত্যেন্দ্র দাসও বলেছেন, অযোধ্যা পবিত্র জায়গা। আগে এই শহরে মদ ও মাংস বিক্রি হতো না। এই সিদ্ধান্ত কর্যকর হলে মানুষের জীবনযাত্রার উন্নতি হবে। দূষণ ও মানুষের মন কলুষিত হওয়া থেকে বাঁচবে।

মদ-মাংস বিক্রি বন্ধ

মদ-মাংস বিক্রি বন্ধ

যদিও অযোধ্যায় মদ-মাংসের বিক্রি বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মাংস ও মদ বিক্রেতাদের ওপরে এর সরাসরি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। আমজনতাও মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। স্থানীয় শ্রী হনুমান গড়ি মন্দির সারা দেশে মাংস বিক্রি বন্ধের দাবি জানিয়েছে।

মিশ্র প্রতিক্রিয়া

মিশ্র প্রতিক্রিয়া

এদিকে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করার সিদ্ধান্ত নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু বাসিন্দা মনে করছেন অহেতুক রাজনৈতিক পদক্ষেপের অঙ্গ হিসাবে নাম বদলের হিড়িক শুরু হয়েছে। আবার আর একটি অংশ উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তকে খোলা মনে স্বাগত জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+