এবার অসুস্থ হয়ে হাসপাতালে করুণানিধির স্ত্রী দয়ালু, ফের উৎকণ্ঠায় ডিএমকে
এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তাঁর স্ত্রী দয়ালু আম্মাল। এমকে স্তালিনের মা তিনি।
এমাসের শুরুর দিকে দীর্ঘ শারীরিক অসুস্থতার পরে প্রয়াত হয়েছেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি। তাঁর প্রয়াণের শোকের মধ্যেই এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তাঁর স্ত্রী দয়ালু আম্মাল। এমকে স্তালিনের মা তিনি।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পিটিআই সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে দয়ালু আম্মালকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পরের দিকে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
দয়ালু আম্মাল করুণানিধির দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী পদ্মাবতী ১৯৪৮ সালে শারীরিক অসুস্থতার কারণে কমবয়সে প্রয়াত হলে সেবছরই সম্বন্ধ করে দয়ালুর সঙ্গে করুণানিধির বিয়ে হয়। তাঁদের চার সন্তান। তিন পুত্র এমকে আলাগিরি, এমকে স্তালিন ও এমকে তামিলারাসু ও একমাত্র কন্যা এমকে সেলভি।
More From
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications