কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পদ ছাড়ার পরের দিনই ভারতের নতুন সিএজি নির্বাচিত হলেন জিসি মুর্মু
নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দেওয়া গিরীশ চন্দ্র মুর্মু ওরফে জিসি মুর্মু হলেন ভারতের নতুন সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া। রাজীব মেহঋষির স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার আচমকাই তাঁর লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফার খবর সামনে আসে। গতকালই আবার কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের প্রথম বর্ষপূর্তি ছিল। সেদিনই তিনি লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দেন। তাঁর জায়গা নেন বরিষ্ঠ বিজেপি নেতা মনোজ সিনহা।
জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ২০১৯ সালের ৩১ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করেন মুর্মু। তার আগেই গতবছর অগাস্টের এইদিনে কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। আলাদা করে দেওয়া হয় লাদাখকে। সেই সময় পর্যন্ত কাশ্মীরের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সত্যপাল মালিক।
১৯৮৫ সালের গুজরাত ক্যাডারের এই আইএএস অফিসার এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তাঁর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications