রাফালে ভারতে নামতেই কাঁপুনি ধরে গেল পাকিস্তান-চিনের বুকে! দু'দেশ বিশ্বকে দিল কোন বার্তা

রাজকীয় অভ্যর্থনায় ১৩০ কোটির দেশ স্বাগত জানিয়েছে বিপুল শক্তিধর যুদ্ধবিমান রাফালে। এদিকে, হরিয়ানার আম্বালায় রাফালে পা রাখতেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে ইসলামাবাদে। অন্যদিকে বেজিং আপাতত শান্তিরকাকুতি করে চলেছে।

 ইসলামাবাদের চিন্তা

ইসলামাবাদের চিন্তা

এদিকে, ইসলামাবাদ রাফায়েল নিয়ে যে প্রবল দুশ্চিন্তায় রয়েছে , তা একাধিক বার্তায় স্পষ্ট করেছে। পাকিস্তানের তরফে বিশ্ব মঞ্চের কাছে আর্জি জানানো হয়েছে, যে ভারত যেন 'অনুপাতহীন' অস্ত্র সঞ্চয় থেকে নিজেকে 'বিরত' রাখে, তার জন্য দিল্লিকে যছথা সম্ভব চাপ দিতে। ভারতের 'যথেচ্ছ' অস্ত্র সঞ্চয় দক্ষিণ এশিয়ায় সমস্যা তৈরি করতে পারে বলে খোঁচা দিতে শুরু করেছে ইসলামাবাদ।

 বেজিং এর দাবি

বেজিং এর দাবি

এদিকে, চিন প্রবলভাবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে রাফায়েলের ভারত আগমন নিয়ে। লাদাখের বুকে লালফৌজ সরানো নিয়ে ভারতের সঙ্গে মতবিরোধের মাঝেই চিন 'শান্তি'র বার্তা দিতে শুরু করেছে। ভারত ও তার আশপাশের এলাকায় যাতে শান্তি বিরাজ করে তার আশা করেছে চিন।

গেম চেঞ্জারকে নিয়ে রাজনাথ

গেম চেঞ্জারকে নিয়ে রাজনাথ

রাফায়েল ভারতের মাটি ছোঁয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ টুইটে লেখেন, 'আম্বালায় পাখিরা সফলভাবে অবতরণ করেছে। রাফাল যুদ্ধবিমানের অবতরণ আমাদের সামরিক শক্তির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবে। এই বহুমাত্রিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানগুলি ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে। আমি নিশ্চিত যে, ১৭ স্কোয়াড্রন, দ্য গোল্ডেন অ্যারোজ, তাঁদের মূলমন্ত্র "উদয়ম অজস্রম" পালনে অবিরত থাকবে। আমি অত্যন্ত খুশি যে, সঠিক সময়ে বায়ুসেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

রাফালে ও লাদাখ সংঘাত

রাফালে ও লাদাখ সংঘাত

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ু-সেনার শক্তিবৃদ্ধি গোটা দেশকেই নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে ২০১৬ সালের ভারত ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী বর্তমানে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। তার মধ্যেই প্রথম ৫টি চলে এল। এই রাফাল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি এর মধ্যেই এয়ার-টু- এয়ার এবং স্কাল্প ক্রুইজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+