লোকসভার নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই শিবসেনার তোপে জোটসঙ্গী বিজেপি
রবিবার বিকেলে সারা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরে একদিন কাটতে না কাটতেই এনডিএ জোটসঙ্গী শিবসেনা ঘুরিয়ে আক্রমণ করল বিজেপিকে।
রবিবার বিকেলে সারা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরে একদিন কাটতে না কাটতেই এনডিএ জোটসঙ্গী শিবসেনা ঘুরিয়ে আক্রমণ করল বিজেপিকে। শিবসেনার কটাক্ষ, যাঁরা শহিদদের আত্মবলিদানকে সামনে রেখে ভোট চায়, রাজনীতি করে তাদের চিহ্নিত করা উচিত। যদিও বিজেপির নাম উল্লেখ করা হয়নি।

পাশাপাশি নিজেদের মুখপত্র সামনা-য় উদ্ধব ঠাকরে লিখেছেন, একইসঙ্গে যাঁরা বায়ুসেনার এয়ার স্ট্রাইকের বিরোধিতা করেছে ও সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলেছে তাঁরাও সেনার মনোবল দুর্বল করায় সমান দোষী।
সামনায় বলা হয়েছে, রাজনৈতিক বিরোধীদের দেশ বিরোধী বলা উচিত নয়। এটা বাক স্বাধীনতার বিষয়। পুলওয়ামায় হামলার পরে পাল্টা হামলায় অনেক রাজনৈতিক নেতা তার কৃতিত্ব নিয়েছেন। এটা ঠিক নয়। বিজেপির অনেক নেতারা হামলার পরে সেনা উর্দি পরে বিজেপিকে ভোট দিতে বলেছেন। এই ধরনের ঘটনায় বিরোধীদের যে অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এয়ার স্ট্রাইক করা হয়েছে, সেই সন্দেহ বেড়ে যায়।
প্রসঙ্গত, রবিরার ভারতের নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোটগ্রহণ। গণনা ও ফলাফল প্রকাশ হবে ২৩ মে। সবমিলিয়ে মোট ৯০ কোটি মানুষ এবছর লোকসভা নির্বাচনে নিজের ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাঁরাই ভারতের ভবিষ্যৎ সরকার ঠিক করবেন।












Click it and Unblock the Notifications