করাচিতেই লুকিয়ে আছে দাউদ! পাকিস্তানের ছক ফাঁস করল ভাইপো

সম্প্রতি ভারত তথা বিশ্বের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম কাসকারের বর্তমান ঠিকানার কথা প্রকাশ করেছে তার ভাইপো আলিশাহ। তিনি হাসিনা পারকারের ছেলে। সম্প্রতি ইডি আলিকে জিজ্ঞাসাবাদ করছিল। কিছুদিন আগেই আদালতে একটি চার্জশিট দাখিল করেছ

সম্প্রতি ভারত তথা বিশ্বের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম কাসকারের বর্তমান ঠিকানার কথা প্রকাশ করেছে তার ভাইপো আলিশাহ। তিনি হাসিনা পারকারের ছেলে। সম্প্রতি ইডি আলিকে জিজ্ঞাসাবাদ করছিল। কিছুদিন আগেই আদালতে একটি চার্জশিট দাখিল করেছিল ইডি।

সেই চার্জশিটে দাবি করা হয়েছে যে দাউদের স্ত্রী মেহজাবিন পারকার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম কাসকারের হদিস সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে তদন্তের সময় তার ভাগ্নে আলিশাহ পারকার প্রকাশ করেছিলেন।

পারকার বলেছেন যে তার কাকা দাউদ বর্তমানে করাচিতে আছেন, ইডি তরফে চার্জশিটে এই বিষয়টির উল্লেখ করা হয়েছে। এই একই মামলায় এনসিপি নেতা নবাব মালিকও আদালতের মুখোমুখি হচ্ছেন।

করাচিই দাউদের নতুন আস্তানা!

করাচিই দাউদের নতুন আস্তানা!

সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনকে ভুয়ো প্রমাণিত করে দাউদ এখনও দিব্যি জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তানের করাচিতেই বহাল তবিয়তে রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আসামী। পাকিস্তানের অন্যতম জনবহুল শহর করাচিতেই 'দ্য ডি কোম্পানির' মালিকের আস্তান রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে এই তথ্যই জানিয়েছেন দাউদের ভাতুস্পুত্র।

পরিবারে সঙ্গে যোগাযোগ রাখেন দাউদ?

পরিবারে সঙ্গে যোগাযোগ রাখেন দাউদ?

দাউদের বোন হাসিনা পার্কারের পুত্র আলিশাহ পার্কার কেন্দ্রীয় সংস্থাকে বলেন যে, বহুদিন ধরে দাউদের সঙ্গে কোনওরকম যোগাযোগ ছিল না তাঁর৷ সম্প্রতি দাউদের বিরুদ্ধে মুম্বই আদালতে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থাটি। এই মামলাতেই ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা নবাব মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, দাউদের স্ত্রী ঈদের মতো বিভিন্ন অনুষ্ঠানে হাসিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন চলতি বছরের ফেব্রুয়ারিতেই দাউদ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন আলিশাহ পার্কার। তাঁর বক্তব্যের অনুলিপিও চার্জশিটের সঙ্গে পেশ করা হয়েছে।

তদন্ত ও তল্লাশি চলছে দাউদ ও ছোটা শাকিল ঘনিষ্ঠদের বাড়িতে!

তদন্ত ও তল্লাশি চলছে দাউদ ও ছোটা শাকিল ঘনিষ্ঠদের বাড়িতে!

তবে শুধু দাউদের সঙ্গে সম্পর্কযুক্ত মানুষরা নয়। জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছে ছোটা শাকিলের অন্যতম সঙ্গী সেলিম কুরেশি৷ ইডির দাবি, সেলিম একাধিকবার ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে পাকিস্তান গেছিল৷ দাউদ এবং শাকিল উভয়ের হয়েই কাজ করেছে সে। চলতি বছরেই দাউদের বিরুদ্ধে আর্থিক তছরূপের তদন্ত শুরু করে ইডি৷ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এনআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে শুরু হয় এই তদন্ত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+