দাউদকে যে কোনও শর্তে খুব শীঘ্রই দেশে ফেরাবে ভারত, হুঙ্কার রাজনাথের
নয়াদিল্লি, ২৪ মে : খুব তাড়াতাড়ি মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত তথা ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমকে পাকড়াও করে দেশে ফেরত আনা হবে। এজন্য যাবতীয় করণীয় কাজ করছে ভারত। ইটিভি সংবাদমাধ্যমে নেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। [শয্যাশায়ী! মারণ রোগের সঙ্গে জীবনযুদ্ধ চলছে দাউদ ইব্রাহিমের!]
তবে কবে মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্তকে দেশে আনা সম্ভব হবে সেবিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু বলেছেন, দাউদ আন্তর্জাতিক অপরাধী। ওকে যেকোনও শর্তে দেশে ফেরত আনা হবে। এব্যাপারে আন্তর্জাতিক নানা সংগঠনের সাহায্য বিশেষ প্রয়োজন বলে মনে করিয়েছেন রাজনাথ। [পাকিস্তানের করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা, দাউদকে ফেরত পেতে প্রয়োজনীয় সমস্ত তথ্য পাকিস্তান সরকারের কাছে জমা দিয়েছে ভারত। পাক সরকার যাতে দাউদকে ফেরত দেয় সেব্যাপারে কেন্দ্র সরকার সচেষ্ট বলে তিনি দাবি করেছেন। [১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিল দাউদ ইব্রাহিম!]
সম্প্রতি আইএসের একটি ভিডিও সামনে এসেছে যেখানে ভারতীয় জেহাদি যুবকেরা এদেশে মুসলিমদের উপরে অত্যাচারের ও বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেওয়ার কথা বলেছে। [দাউদের সঙ্গে জড়িত মুম্বই পুলিশের বহু অফিসার]
এই বিষয়ে রাজনাথ সিং জানান, আইএসআইএস নিয়ে ভারতের আশঙ্কার কোনও কারণ নেই। কারণ ভারতের মুসলমান সমাজও আইএসের মতো জঙ্গি সংগঠনের বিরোধী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications