দাউদের এক ছেলে থাকেন ভারতের এই শহরে, দাবি প্রাক্তন গোয়েন্দা কর্তার
আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের এক ছেলে তো মৌলনা হয়েছেন। অপর এক ছেলে কিন্তু রয়েছেন বেঙ্গালুরুতে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন এক গোয়েন্দা কর্তা।
আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের এক ছেলে তো মৌলনা হয়েছেন। অপর এক ছেলে কিন্তু রয়েছেন বেঙ্গালুরুতে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন এক গোয়েন্দা কর্তা।

এক বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছিলেন দাউদ ইব্রাহিম। এই দুজনের এক পুত্র সন্তান রয়েছেন বেঙ্গালুরুতে। যদিও তার পরিচয় গোপন রাখা হয়েছে। সিবিআই-এর পূর্বতন জয়েন্ট ডিরেক্টর নিরোজ কুমারের লেখা বই 'ডায়াল ডি ফর ডন'-এ এই তথ্যের উল্লেখ রয়েছে।
বইটিতে একাধিক ঘটনার উল্লেখ করেছেন সিবিআই-এর পূর্বতন জয়েন্ট ডিরেক্টর নিরোজ কুমার। ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণের পরেই একাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছিল। এইরকমই একজন ছিলেন আহমেদ মনসুর। যিনি ছিলেন দাউদের খুব কাছের। কেননা তিনি দাউদের হয়ে আন্ডার ওয়ার্ল্ড জনের সিন্ডিকেট কিংবা হাওয়ালা কারবার, সব কিছুই জানতেন কিংবা নিয়ন্ত্রণ করতেন।
জিজ্ঞাসাবাদের সময় আহমেদ মনসুর জানান, এক বিশেষ অভিনেত্রীর প্রতি আশক্ত ছিলেন দাউদ। গোপনে তাকেই বিয়ে করেছিলেন দাউদ। তাদের দুজনের সন্তানই রয়েছেন ব্যাঙ্গালোরে। তিনি আরও জানিয়েছিলেন, অভিনেত্রীর পরিবারের সদস্যরাই সেই ছেলেকে দেখভাল করেন।












Click it and Unblock the Notifications