মুম্বই থেকে পালাতে গিয়ে গ্রেফতার দাউদের ভাইপো রিজওয়ান ! ডনকে ঘিরে ফাঁস কষছে পুলিশ
ডি গ্যাং এর ছোটা শাকিলের শাগরেদ কয়েকদিন আগে ধরা পড়েছে মুম্বই পুলিশের জালে।
ডি গ্যাং এর ছোটা শাকিলের শাগরেদ কয়েকদিন আগে ধরা পড়েছে মুম্বই পুলিশের জালে। আর তারপরই এদিন মায়ানগরীর বুক থেকে গ্রেফতার হয়েছে দাউদের ভাইপো রিজওয়ান কস্কর। রিজওয়ানের বিরুদ্ধে লুঠতরাজের অভিযোগ রয়েছে।

বুধবার রাতে মুম্বই ছেড়ে পালাতে গিয়ে গ্রেফতার হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের ভাইপো রিজওয়ান কস্কর। দাউদের ছোট ভাই ইকবালের ছেলে রিজওয়ান। প্রসঙ্গত, দাউদের ভাই ইকবালও বহু বছর ধরে বন্দি রয়েছে থানের জেলে। আর এবার তার ছেলে রিজওয়ান গ্রেফতার হয়েছে মুম্বই পুলিশের হাতে। বেশ কয়েকজদিন ধরেই মুম্বই জুড়ে ডি-গ্যাংকে দমকন করতে একাধিক ধপাকড় শুরু করেছিল মুম্বই পুলিশ। এবার দাউদের ভাইপো সেই ধৃতদের তালিকায় নাম লেখাল।
প্রসঙ্গত, ছোটা শাকিলের ঘনিষ্ঠকে প্রথমে পাকড়াও করেই মুম্বই পুলিশ জানতে পারে মায়ানগরীতে কিভাবে অপরেশন চালাচ্ছে দাউদ। তারপরই উঠে আসে রিজওয়ানের নাম। এরপরই রিজওয়ান মুম্বই থেকে পালানোর প্রক্রিয়া শুরু করে দেয়। আর তখনই মুম্বই পুলিশের জালে পড়ে যায় রিজওয়ান।












Click it and Unblock the Notifications