দাউদের বিশ্বস্ত সঙ্গীকে দেশে ফেরত আনল ভারত, এবার কি 'ডন'-এর পালা
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের বিশ্বস্ত সঙ্গীকে দুবাই থেকে গ্রেফতার করে মুম্বই ফিরিয়ে আনল ভারত।
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের বিশ্বস্ত সঙ্গীকে দুবাই থেকে গ্রেফতার করে মুম্বই ফিরিয়ে আনল ভারত। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফারুক টাকলা। এদিন সকালে তাকে মুম্বই উড়িয়ে আনা হয়েছে। টাডা আদালতে তাকে পেশ করা হবে।

মুম্বই হামলার পরপরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল ফারুক। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশও জারি হয়। ইন্টারপোল থেকেও টাকলার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছিল।
অভিযুক্ত টাকলার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, অস্ত্র নিয়ে হামলা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। সিবিআই টাকলাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে।
গতবছরে দাউদের ভাই ইকবাল কাসকরকে মুম্বইয়ে জোর করে টাকা আদায়ের মামলায় গ্রেফতার করা হয়। তারও আগে দাউদের আর এক সঙ্গী ছোটা রাজনকে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করে দেশে ফেরানো হয়।
প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম নাকি দেশে ফিরতে চেয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে একাধিক প্রস্তাব দিয়েছে। তার সেই শর্তের কোনওটাই মানেনি কেন্দ্র। এমন খবরই সামনে এসেছে। জানা গিয়েছে, দাউদ অসুস্থ। এবং জীবনের শেষদিন ভারতে কাটাতে চায়। যদিও কোনও শর্ত মেনে ভারত সরকার দাউদকে দেশে ফেরাতে চায় না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications