হাঁটতে গেলে দুজন লোক লাগে, পাঁচ বছর আগেই অবসর নিয়েছেন দাউদ!
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : দাউদের গতিবিধি উপরে গত কয়েকবছর ধরে নজর রেখে চলা ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দারা প্রথমেই সাবধান করেছেন। টিভি বা সংবাদপত্রে দাউদের যে ছবি আকছার দেখানো হয়, সেটা দেখে সঠিক ভাববেন না। সেগুলি অন্তত ২০ বছরের পুরনো। [১৯৯৩ মুম্বই বিস্ফোরণের পর আত্মসমর্পণ করতে চেয়েছিল দাউদ ইব্রাহিম!]
১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিম বয়সের ভারে ন্যুব্জ। এক আধিকারিকের মতে, এখন একা হাঁটতে পারেন না দাউদ। দু'জন লোককে ধরতে হয়। শরীরটাও বিশেষ ভালো নেই।

বস্তুত, গত প্রায় পাঁচ বছর ধরেই একেরপর এক ছোট-বড় অসুখ ও বয়সজনিত সমস্যা কাবু করেছে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমকে। তাই জীবনের বাণপ্রস্থে পৌঁছে পাকিস্তানবাসী দাউদের মক্কায় গিয়ে বাকী জীবনটা কাটানোর ইচ্ছে হয়েছে।
তবে এত দেশের পুলিশ ও ইন্টারপোলের নজর এড়িয়ে মক্কায় থিতু হতে বাধা রয়েছে। সেজন্যই আপাতত সেই পরিকল্পনা ধাক্কা খেয়েছে।
অন্যদিকে গোয়েন্দারা জানিয়েছেন, গত বেশকিছু বছর ধরে দাউদের সমস্ত ব্যবসাই তাঁর ভাই আনিস ইব্রাহিম ও ছোটা শাকিল দেখাশোনা করেন। এখন আর এসব বিষয়ে প্রায় নাক গলাতেই হয় না দাউদকে।
ফলে তিনি একরকম অবসর নিয়েই ফেলেছেন বলে খবর অন্য একটি সূত্রে। দাউদের পর গোটা ডি কোম্পানির ভার মাথায় উঠবে আনিসের। আর ভারত ও দুবাইয়ের গুরুত্বপূর্ণ ব্যবসা দেখাশোনার গুরুদায়িত্ব থাকবে ছোটা শাকিলের কাঁধে।
এমন আরও খবর পড়ুন এখানে :
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications