কাশ্মীরের বিমানবন্দরে রাতারাতি কোন নির্দেশ! জঙ্গিদের সঙ্গে পুলিশকর্তা ধৃত হতেই তৎপরতা

কাশ্মীরের বিমানবন্দরে রাতারাতি কোন নির্দেশ! জঙ্গিদের সঙ্গে পুলিশকর্তা ধৃত হতেই তৎপরতা

প্রাথমিক তদন্তের রিপোর্ট বলছে, শ্রীনগরের যেখানে সেনার ১৫ কর্পস এর হেডকোয়ার্টার ছিল, ঠিক তার লাগোয়া এলাকায় বিশাল প্রাসাদোপম বাংলো তৈরি করছিলেন জঙ্গিদের সঙ্গে ধৃত পুলিশ কর্তা দবিন্দর সিং। তাঁর গ্রেফতারিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই এবার তড়িঘড়ি শ্রীনগর বিমানবন্দরের উদ্দেশে জরুরি নির্দেশিকা জারি করল প্রশাসন।

গোটা শ্রীনগর বিমানবন্দরে মুড়ে ফেলা হল কোন নিরাপত্তার চাদরে?

গোটা শ্রীনগর বিমানবন্দরে মুড়ে ফেলা হল কোন নিরাপত্তার চাদরে?

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে , শ্রীনগর বিমানবন্দরকে আপৎকালীন তৎপরতায় মুড়ে ফেলতে হবে সিআইএসএফ এর নিরাপত্তায়। রাতারাতি গোটা বিমানবন্দ চত্বর ঢেকে ফেলা হয়েছে সিআইএসএফ এর নিরাপত্তায়।

অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াডে ছিলেন দবিন্দর

অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াডে ছিলেন দবিন্দর

কাশ্মীরের ডিএসপি পদাধীকারী দবিন্দর সিং ছিলেন অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়াডের সদস্য। আর তাঁকেই শেষ পর্যন্ত দেখা যায়, দুই জঙ্গির সঙ্গে। জানা গিয়েছে বহুদিন ধরেই জঙ্গিদের সঙ্গে গোপনে যোগ ছিল দবিন্দরের। আর কাশ্মীরে জঙ্গি পাচারের জন্য সেদিন ১২ লাখ টাকার ঘুষ নেন দবিন্দর।

দবিন্দরকে ঘিরে প্রশাসন কোন বার্তা দিয়েছে?

দবিন্দরকে ঘিরে প্রশাসন কোন বার্তা দিয়েছে?

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, দবিন্দর সিংকে গ্রেফতারির পর থেকে বেশ কয়েকটি তথ্য পুলিশের হাতে এসেছে। যার জন্য কাশ্মীরের দুটি বিমানবন্দরই এখন সিআইএসএফর আওতায় রয়েছে। ফলে সমস্ত কোনও রকমের সন্ত্রাসকেন্দ্রিক সমস্যা যেন কাটানো যায় সহজে সেদিকে নজর রাখছে প্রশাসন। আর তার জন্যই এমন সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+