অনন্য কীর্তি এ কন্যার! বিচ্ছিন্নতাবাদী নেতার মেয়ে সিবিএসই-তে কাশ্মীরের টপার

জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহের মেয়ে সামা সিবিএসই দ্বাদশশ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল। জম্মু-কাশ্মীরের সেরা ছাত্রী হয়েছে সামা।

জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহের মেয়ে সামা সিবিএসই দ্বাদশশ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল। জম্মু-কাশ্মীরের সেরা ছাত্রী হয়েছে সামা। এবার সিবিএসই-তে ৪৮৯ নম্বর পেয়েছে সে। প্রতিকূলতা সত্ত্বেও সামার এই অনন্য কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

অনন্য কীর্তি এ কন্যার! বিচ্ছিন্নতাবাদী নেতার মেয়ে সিবিএসই-তে কাশ্মীরের টপার

মুফতি টুইট করেন, ২০১৮ সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭.৮ শতাংশ নম্বর পেয়েছে সামা। কঠোর পরিশ্রম ও দৃঢ়তার কারণে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে সে। আমাদের রাজ্যের ছাত্র-যুবদের জন্য সত্যিই এক অনুপ্রেরণা সামা। শ্রীনগরের আধওয়াজজানের দিল্লি পাবলিক স্কুলের এই ছাত্রীর কীর্তিতে খুশি তাঁর পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

অনন্য কীর্তি এ কন্যার! বিচ্ছিন্নতাবাদী নেতার মেয়ে সিবিএসই-তে কাশ্মীরের টপার

সামার বাবা সাবির শাহ দিল্লির তিহার জেলে বন্দি। গত বছরের জুলাই মাসে সন্ত্রাসী তহবিলের মামলায় জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ তাকে গ্রেফতার করে। এরপর দোষী সাব্যস্ত হয় সাবির শাহ। এনআইএ-র চার্জশিটে তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা হাফিজ সঈদের সঙ্গে তার যোগ রয়েছে বলে জানিয়েছে এনআইএ।

কিন্তু বাবার এই কর্মকাণ্ডও প্রভাব ফেলতে পারেনি সামার উত্তরণে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে সে দৃষ্টান্তস্থাপন করেছে কাশ্মীরের মতো উপদ্রুত এলাকায়। ইচ্ছাশক্তি আর অধ্যবসায় দিয়ে সামা জয় করে নিয়েছে সমস্ত অনিশ্চয়তা, অস্থিরতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+