ক্রাইম রিপোর্টার হওয়ার মাশুল! সাংবাদিকের মা ও মেয়েকে খুন দুষ্কৃতীদের
অপরাধমূলক সাংবাদিকতা ভীষণ ঝুঁকির কাজ। আর সেই কাজ করতে গিয়েই সম্ভবত চরম মাশুল চোকাতে হল এক সাংবাদিককে। নাগপুরের সাংবাদিকের মা ও আঠেরো মাসের শিশুকন্যাকে দুষ্কৃতীরা খুন করেছে।
অপরাধমূলক সাংবাদিকতা ভীষণ ঝুঁকির কাজ। আর সেই কাজ করতে গিয়েই সম্ভবত চরম মাশুল চোকাতে হল এক সাংবাদিককে। নাগপুরের সাংবাদিকের মা ও আঠেরো মাসের শিশুকন্যাকে দুষ্কৃতীরা খুন করেছে।

শনিবার থেকে নিখোঁজ ছিলেন ঊষা এস কাম্বলি ও তাঁর ১৮ মাস বয়সী নাতনি রাশি। রবিবার নাগপুরের সীতাবুলদি এলাকায় একটি স্কুলের পিছনের ড্রেনে তাদের লাশ উদ্ধার হয়।
নাগপুর টাইমসের ক্রাইম রিপোর্টার ছিলেন রবিকান্ত কাম্বলি। তিনি জানিয়েছেন, শনিবার দিঘোরি এলাকায় শনিবার সন্ধ্যায় নাতনিকে নিয়ে ঊষাদেবী বাজারে গিয়েছিলেন। তারপর থেকে উধাও ছিলেন। রবিবারে দেহ উদ্ধার হয়।
প্রথমে মনে করা হয়েছিল, তাদের অপহরণ করা হয়েছে। তবে রবিবার জানা যায়, খুন হয়েছেন দুজনেই। গলা কেটে খুন করে দেহ ব্যাগে ভরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে।
এই ঘটনার পিছনে রবিকান্তের পেশাগত জীবন নাকি অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে।

Click it and Unblock the Notifications