Daughter kills mother: মাকে খুনের পরে স্যুটকেসে ভরে থানায়! বাঙালি মেয়ের 'স্বীকারোক্তি'তে হতবাক পুলিশ

সত্তর বছর বয়সী বৃদ্ধা মাকে খুন করার (Daughter kills mother) পরে, তাঁর দেহ স্যুটকেসে ভরে সোজা থানায়। ঘটনাটি দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর মাইকো লেআউট থানা এলাকার বিলেকহাল্লির একটি বহুলতলে। মাকে খুন করে স্বীকারোক্তির ঘটনা পুলিশও হতবাক হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বিভা পাল। আর মেয়ের নাম সোনালি সেন। সোনালি পেশায় ফিজিওথেরাপিস্ট বলে জানা গিয়েছে। ওই মহিলা নিজের মা ছাড়াও শাশুড়ি, স্বামী এবং মানসিকভাবে অসুস্থ ছেলের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। গত কয়কে বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিবারটি বেঙ্গালুরুতে বাস করছে।

Daughter kills mother

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। সোনালি প্রথমে দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যা করে (Daughter kills mother)। তারপর দেহ ট্রলি স্যুটকেসে ভরে , তার সঙ্গে নিজের বাবার ছবি দিয়ে থানায় নিয়ে যায় সন্ধেয়।

নিজের মাকে হত্যার আগে সোনালি তাঁকে অন্তত ২০ টি ঘুমের ওষুধ খাওয়ায় বলে জানা গিয়েছে। মা অসুস্থতার কথা বললেন, সোনালি তাঁকে দোপাট্টা দিয়ে হত্যা করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সোনালির মা ও শাশুড়ির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সেই ঝগড়াই এই হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ বলে মনে করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনালি জানিয়েছে, সোমবার তাঁর মা ঘুমের ওষুধ খাইয়ে খুনের হুমকি দেয়। এতেই ক্রুদ্ধ সোনালি মাকে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং হত্যা করে(Daughter kills mother)। জেরায় সে জানিয়েছে বাড়িতে ঝগড়ার কারণে্ খুবই বিরক্ত অনুভব করত। পুলিশ সোনালির দাবির সত্যতা যাচাই করে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+