Lok Sabha Election 2024: দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা কবে? সামনে এল তারিখ সংক্রান্ত বড় ইঙ্গিত

Lok Sabha Election 2024: চলতি মাসেই দেশে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তবে তা কবে হতে পারে সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী ১৪ কিংবা ১৫ মার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা (ECI on Lok Sabha Election) করা হতে পারে। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে।

আর সেই প্রস্তুতি আগামী ১০ মার্চের মধ্যেই সম্পন্ন হবে। আর তা হলেই ভোটের দিন (Lok Sabha Election 2024) ঘোষণা করা হবে বলেই দাবি কমিশনের (Election Commission Of India) সূত্রের।

Election Commission may announce loksabha election date

নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission Of India) রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আধিকারিকরা। দীর্ঘ বৈঠকে রাজ্যের সন্ত্রাস নিয়ে একাধিক কড়া নির্দেশ দিয়েছে কমিশনের ফুলবেঞ্চ। দীর্ঘ বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর সেখানেই ভোট দফা এবং অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। তাতে কমিশন জানায়, এই মুহূর্তে সমীক্ষার কাজ চলছে। আর তা শেষ হলেই দফা নিয়ে ঘোষণা করা হবে।

যদিও সূত্রের খবর, আগামী ১৪ কিংবা ১৫ মার্চ লোকসভা নির্বাচনের দিন (Lok Sabha Election 2024) ঘোষণা করতে পারে কমিশন। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে দেশ। প্রথম দফায় প্রার্থী তালিকাও প্রকাশ করে দিয়েছে বিজেপি। দেশের ১৯৫ টি লোকসভা কেন্দ্রের জন্য এই তালিকা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বাংলার ২০ টি আসনও রয়েছে। আগামী সপ্তাহে বাংলার বাকি আরও ২২ টি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা (Lok Sabha Election 2024) করতে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে আগামী ৬ মার্চ অর্থাৎ বুধবার বাংলায় একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি রাজনইতিক সভা করারও কথা আছে। একদিকে যখন রাজনৈতিক তরজা চলছে সেই সময় বাংলায় কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গিয়েছে। পয়লা মার্চ বাংলায় পৌঁছে গিয়েছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই বাহিনী পৌঁছে গিয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় চলছে রুট মার্চ। তবে শুক্রবার আরও ৫০ কোম্পানি বাহিনীর আসার কথা রয়েছে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+