পাঞ্জাবে মহিলারা শুধুই ভোটার, প্রার্থীর সংখ্যা মাত্র ১০ শতাংশ

পাঞ্জাবে মহিলারা শুধুই ভোটার, প্রার্থীর সংখ্যা মাত্র ১০ শতাংশ

বাংলায় বিধানসভা বহু মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সঙ্গে মহিলাদের জন্য একাধিক স্কিম। ফল পেয়েছিল তৃণমূল। বিপুল মহিলা ভোট তাদের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আনে। বাংলার বাইরে সম্ভবত এ নিয়ে শুধু কথাই বলা হয় , কোনও দলই বিশেষ কিছু ভাবে না। না হলে পাঞ্জাবের ভোটারদের প্রায় অর্ধেকই নারী। কিন্তু তাদের মধ্যে মাত্র ১০ শতাংশকে রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট দেওয়া হয়েছে।

পাঞ্জাবে মহিলারা শুধুই ভোটার, প্রার্থীর সংখ্যা মাত্র ১০ শতাংশ

পাঞ্জাবে মোট ২.৭৭ কোটি ভোটার রয়েছে যার মধ্যে ১.৪৬ কোটি পুরুষ এবং ১.৩১ কোটি মহিলা৷ অদ্ভুত বিষয় হল সেখানে মহিলারা কেবল ভোটার হিসাবে পরিগণিত হচ্ছেন, রাজনীতিবিদ বা বিধায়ক হিসাবে নয়। রাজ্যে মহিলা ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলি কোনও কসরত ছাড়ছে না। তাদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, ১০০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে মাসিক নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বিধায়ক প্রার্থী হিসেবে সেই পুরুষদের অগ্রাধিকার দিয়েছে সব রাজনৈতিক দলগুলি।

কংগ্রেস এবং আকালি দল প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আম আদমি পার্টি ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ১০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস এখনও তার ইশতেহার প্রকাশ করেনি, তবে তাদের ওই রাজ্যের সভাপতি নভজ্যোত সিধু ইতিমধ্যে আটটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার ছাড়াও গৃহকর্তৃদের জন্য ২০০০ টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন। তবে রাজনৈতিক দলগুলো তাদের টিকিট দিতে নারাজ মহিলাদের। ১১৭ টি বিধানসভা আসনের মধ্যে, কংগ্রেস ১১ জন মহিলাকে প্রার্থী করেছে, আপ ১২ মহিলাকে টিকিট দিয়েছে, বিজেপি-পিএলসি-এসএডি (সংযুক্ত) জোট আটটি এবং এসএডি-বিএসপি জোট মাত্র পাঁচ মহিলাকে ভোটে লড়ার টিকিট দিয়েছে।

মহিলাদের অন্তত ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতির বদলে, কংগ্রেস তাদের মাত্র ৯.৪০ শতাংশকে টিকিট দিয়েছে। আপ অবশ্য ১০.২৫ শতাংশ মহিলাকে টিকিট দিয়েছে। বিজেপি-পিএলসি-এসএডি (এস) জোট মাত্র ৬.৮৩ শতাংশ মহিলা এবং আকালি দল-বিএসপি জোট মাত্র পাঁচটি মহিলাকে (৪.২৭ শতাংশ) প্রার্থী করেছে।

কংগ্রেস কেন মাত্র ১০ শতাংশেরও কম মহিলাকে টিকিট দিয়েছে তা প্রশ্ন করা হলে, দলের নেতা অলকা লাম্বা বলেছেন, 'কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভাদ্রা 'লাডকি হু লড় সক্তি হু' স্লোগান তুলেছেন৷ অন্তত ১২৭ জন মহিলা ইউপিতে কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন । পাঞ্জাবেও ১১ জন মহিলা প্রার্থী ময়দানে রয়েছেন'। আম আদমি পার্টির খারার মনোনীত প্রার্থী আনমোল গগন মান বলেছেন যে , 'অন্য যে কোনও দলের তুলনায় আপ পাঞ্জাবে সর্বাধিক সংখ্যক মহিলাকে প্রার্থী করেছে।' গায়ক তথা রাজনীতিবিদ বলেছেন, 'আমরা মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব দিয়েছি। সর্বজিৎ মানুকে এএপি আইনসভা দলের ডেপুটি নেতা করা হয়েছিল। যে সমস্ত নেতা নির্বাচনের মাঠে রয়েছেন তাদের বেশিরভাগই পাঞ্জাবের ভূমি সন্তান' ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+