যোগী রাজ্যে কোভিড–১৯ ট্র্যাকারের ৮০ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস অনলাইনে
যোগী রাজ্যে কোভিড–১৯ ট্র্যাকারের তথ্য ফাঁস
ভারতের জরুরি সাইবার সুরক্ষা সার্ট–ভারতের পক্ষ থেকে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ট্র্যাকিং সাইটে থাকা একাধিক ব্যাগ সরিয়ে নেওয়া হয় এবং তারপর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত হয়ে যায়। হ্যাকররা এই অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাগের মাধ্যমেই ডেটা চুরি করছিল।

এই তদন্তে দেখা গিয়েছে যে রোটেম ও লোকার ১ অগাস্ট এই চুরির বিষয়ে জানতে পারে এবং ৯ অগাস্টের মধ্যে তা যাচাই করে ফেলে। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি উত্তরপ্রদেশ সরকারকে জানান এবং সার্ট–ইনের কাছে সব তথ্য পাঠানো হয়। ১০ সেপ্টেম্বরের মধ্যেই সব ত্রুটি ঠিক করে দেওয়া হয় ট্র্যাকিং সাইটের। রিপোর্টে এও বলা হয়েছে যে এই ট্র্যাকার সাইটটি আদৌও কোনও সাবার হামলার কবলে পড়েছিল কিনা নাকি সাইটের ত্রুটির কারণে ব্যবহারকারির তথ্য পাবলিক ডোমেনে চলে যাচ্ছিল সে বিষয়টি স্পষ্ট নয়।
ব্যবহারকারীর নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, ট্র্যাকিংয়ের তারিখ, কোভিড–টেস্টের ফল এবং ফোন নম্বরও প্রকাশ্যে চলে এসেছিল। প্রায় ৮০ লক্ষ ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে ছিল বলে জানা গিয়েছে। তবে নেক্সট ওয়েবের সঙ্গে যৌথ উদ্যোগে গবেষকরা এই সমস্যা সমাধান করে ফেলেছে এবং তথ্য মুছে ফেলার কাজ চলছে।












Click it and Unblock the Notifications