'মোদীকে বাঁচাতে মিথ্যা বলছে ড্যাসল্টও'! রাফালে মামলায় নতুন প্রমাণ দিয়ে দাবি রাহুলের

রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে বিতর্কে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।

রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে বিতর্কে ফের একবার কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এর আগে অনিল আম্বানির সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া ও ব্যবসায়ে যুক্ত করার অভিযোগ করেছিলেন রাহুল। মোদী জোর খাটিয়ে অনিল আম্বানির সংস্থাকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল।

মোদীকে বাঁচাতে মিথ্যা বলছে ড্যাসল্টও! রাফালে মামলায় নতুন প্রমাণ দিয়ে দাবি রাহুলের

এদিনও আক্রমণের সেই পথ থেকে সরে যাননি রাহুল। এদিন রাফালে চুক্তি নিয়ে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এর আগে ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন জানিয়েছিল, কারও পরামর্শে বা চাপে নয়, নিজেরাই অনিল আম্বানির সংস্থা রিলায়েন্সকে সঙ্গী হিসাবে বেছেছে তাঁরা।

এদিন রাহুলের দাবি, রাফালে নিয়ে ড্যাসল্ট সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ড্যাসল্টের সিইও নরেন্দ্র মোদীকে বাঁচানোর চেষ্টা করছেন। তদন্ত হলে মোদী বাঁচবেন না। কারণ তিনি দুর্নীতি করেছেন। ৩০ হাজার কোটি টাকা অনিল আম্বানির সংস্থাকে পাইয়ে দিয়েছেন।

রাহুল বলেছেন, ক্ষতিতে চলা একটি সংস্থায় কেন ড্যাসল্ট ২৮৪ কোটি টাকা বিনিয়োগ করল? সেই টাকা দিয়ে জমি কিনেছেন অনিল আম্বানি।

এর আগে প্যারিসে ড্যাসল্টের সিইও এরিক ট্র্যাপিয়ার বলেছিলেন, নাগপুরে রিলায়েন্সের জমি রয়েছে। সেটাকে কাজে লাগানো যাবে ভেবে চুক্তি হয়। এই বিষয়েই রাহুলের দাবি, ড্যাসল্টের টাকায় জমি কেনে রিলায়েন্স। তারপরে চুক্তি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+