মহিলারা দেখতে পারবেন না ফুটবল খেলা, জারি নয়া ধর্মীয় ফতোয়া

ফের এক নতুন ফতোয়া জারি করল উত্তর প্রদেশের ইসলাম ধর্মীয় সংগঠন তথা প্রতিষ্ঠান দারুল উলুম।

ফের এক নতুন ফতোয়া জারি করল উত্তর প্রদেশের ইসলাম ধর্মীয় সংগঠন তথা প্রতিষ্ঠান দারুল উলুম। এবার তাদের দাবি, মেয়েরা যদি পুরুষদের ফুটবল খেলতে দেখেন, তা হবে ইসলাম বিরোধী কাজ। তাই মহিলাদের ফুটবল খেলা দেখার ওপর নিষেধাজ্ঞা জারি করল এই ধর্মীয় সংগঠন।

মহিলারা দেখতে পারবেন না ফুটবল খেলা, জারি নয়া ধর্মীয় ফতোয়া

এই ধর্মীয় সংগঠনের তরফে মুফতি আথার কাসমি জানিয়েছেন, খালি পায়ে ছেলেরা ফুটবল খেলছে এটা দেখাটা যে কোনও মহিলার জন্যই ইসলাম বিরোধী কাজ। উল্লেখ্য, এই মুফতি আথার কাসমি দারুল উলুমের মৌলবী। এছাড়াও, তাঁর দাবি, এমন বহু মহিলা রয়েছেন যাঁরা স্ত্রী হয়েও ফুটবল খেলা দেখেন। এই মৌলবীর মতে , স্ত্রীরা যাতে ফুটবল খেলা দেখতে না পারেন ,তার ব্যবস্থা করা উচিত তাঁদের স্বামীদের।

উল্লেখ্য, এর আগে সুন্নি অধ্য়ুষিত সৌদির আরবে ফুটবল খেলা দেখা নিয়ে মহিলাদের ছাড় দেওয়া হয়। আর এই ছাড় দেওয়ার সিদ্ধান্তের পরই কাসমির ফতোয়া উঠে আসে। কাসমির প্রশ্ন,' কী দরকার মহিলাদের ফুটবল খেলা দেখবার?' তাঁর বক্তব্য খেলা দেখার ছলে পুরুষ খেলোয়ারদের দেখেন মহিলারা ,যা খেলার আসল স্কের থেকে তাঁদের মনসংযোগ কেড়ে নেয়। উত্তরপ্রদেশে অবস্থিত ১৫০ বছর পুরনো দারুল উলুম সুন্নি প্রতিষ্ঠান হিসাবে প্রসিদ্ধ। এর আগেও এই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু বিতর্কিত ফতোয়া জারি হয়েছে। তার মধ্যে ব্যাঙ্ক কর্মীদের বিয়ে না করার মতো ফতোয়াও জারি হয়েছে ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের প্রতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+