Mahua Moitra: লোকসভার আইডি দিয়েছিলেন মহুয়াই, এবার বিস্ফোরক দাবি খোদ হীরানন্দানির

Mahua Moitra: মহুয়ার পার্লামেন্ট অ্যাকাউন্ট থেকে প্রশ্ন প্রস্তুত করে দিয়েছিলেন তিনি। ঘুষ-কাণ্ডে এমনই দাবি করলেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রণ করতে আদানি গোষ্ঠীর ভূমিকা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। সেই নিয়েই বিতর্ক।

অভিযোগ, হীরানন্দানি তাঁকে ঘুষ দিয়েছিলেন আদানি গোষ্ঠীকে কলুষিত করার জন্য। অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার প্রশ্ন তৈরি করার কথা স্বীকার করে নিলেন হীরানন্দানি। দর্শন হীরানন্দানির এই দাবি মহুয়ার (Mahua Moitra) জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। মহুয়াকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছে বিজেপি।

Mahua Moitra:

হীরানন্দানি আরও দাবি করেছেন, সাংসদ (Mahua Moitra) অত্যন্ত দাপুটে ও উচ্চাকাঙ্খী। নানা ধরনের সুবিধা বিভিন্ন সময় মহুয়া চেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ীর অভিযোগ, সাংসদ হিসেবে যে মেল আইডি মহুয়া ব্য়বহার করতেন, সেটা তাঁকে পাঠিয়েছিলেন প্রশ্ন পাঠানোর জন্য। এই সব অভিযোগ সামনে আসার পর মহুয়া কীভাবে সামাল দেবেন, সেটাই দেখার।

ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ একটি চিঠি লিখেছিলেন স্পিকারকে। দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহারের বিনিময়ে মহুয়া আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ জানান নিশিকান্ত। সাংসদ ১ কোটি টাকা ও বেশ কিছু মূল্যবান উপহার নিয়েছিলেন বলে অভিযোগ। চিঠি দেওয়ার পরই মহুয়া টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। শুধু তাই নয়, হীরানন্দানিও পুরোটা অস্বীকার করেন।

সেই হীরানন্দানি এবার অভিযোগের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এদিকে এই বিষয় নিয়েই সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন মহুয়ার (Mahua Moitra) একসময়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদরাইও। আইনজীবী অনন্ত আদালতে জানিয়েছেন, মহুয়া (Mahua Moitra) নাকি তাঁর পোষ্যকে চুরি করেছেন। তাঁকে নিজের কাছে রেখে দিয়েছেন বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+