Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dark Days Of Emergency: ক্ষমতা হারানোর ভয়ে জরুরি অবস্থা! ৪৮ বছর পূর্তিতে মোদী-শাহের নিশানায় কংগ্রেস

দেশে জরুরি অবস্থার ৪৮ বছর পূর্ণ হল। ১৯৭৫-এর ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণা করেছিল তৎকালীন কংগ্রেস সরকার এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থার বর্ষ পূর্তিতে (Dark Days Of Emergency) প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন। ওই দিনে একটি পরিবার গণতন্ত্রকে হত্যা করেছিল বলেও মন্তব্য (Dark Days Of Emergency) করেছেন অমিত শাহ। তিনি কটাক্ষ করে বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে একটি পরিবার ক্ষমতা হারানোর ভয়ে দেশে জরুরি অবস্থা জারি করেছিল।

অমিত শাহ

তিনি আরও বলেছেন, জরুরি অবস্থা কংগ্রেসের কর্তৃত্ববাদী মানসিকতার দ্বারা চালিত হয়েছিল। এই দাগ কখনই মুছে যাবে না। তিনি বলেছেন, সেই সময় লক্ষ লক্ষ মানুষ গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে সংগ্রাম করেছে এবং কষ্ট সহ্য করেছে। সেইসব দেশবাসীদের তিনি স্যালুট জানিয়েছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে টুইটে বলেছেন, ২১ মাসের সময়কাল দেশের ইতিহাসে অবিস্মরণীয় সময় হিসেবে রয়ে গিয়েছে, যা সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সেই সব সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যাঁরা জরুরি অবস্থা প্রতিরোধ করেছিলেন।

বিজেপির তরফে ভারতীয় গণতন্ত্রের অন্ধকার অধ্যায় শব্দগুলিক সঙ্গে ইন্দিরা গান্ধীর মুখের একটি পোস্টার টুইট করেছেন। #DarkDaysOfEmergency দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পাঁচ মিনিটের একটি ভিডিও টুইট করেছেন।

অমিত শাহ

স্মৃতি ইরানি সেখানে বলেছেন, সেই সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা হয়েছিল। আঘাত করা হয়েছিল বিচার বিভাগের ওপরে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী প্রধানমন্ত্রীর মন কি বাতের থেকে দুই মিনিটের একটি অডিও ক্লিপ টুইট করেছেন, যেখানে প্রধানমন্ত্রী সেই সময়ের অবস্থার কথা (Dark Days Of Emergency) বর্ণনা করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+