হিমবাহের লেক থেকে বন্যার আশঙ্কা! বিপদের মুখে লক্ষ লক্ষ ভারতবাসী
২০২১-এর ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তেমনটা হতে পারে ভবিষ্যতেও। ভারতের কয়েকলক্ষ মানুষ তেমনই ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে গবেষণায় প্রকাশ পেয়েছে।
নদী মাতৃক ভারতে বন্যা প্রতিবছরের ঘটনা। তবে সাম্প্রতিক গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা এক কথায় মারাত্মক। ব্রিটেনের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে গবেষণা চালিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ভারতের অন্তত ত্রিশ লক্ষ মানুষ হিমবাহের লেক থেকে বন্যার বিপদের মধ্যে রয়েছেন। যা বিশ্বের কোনও দেশের মধ্যে সব থেকে বেশি। তবে সারা বিশ্বে এই ধনের আশঙ্কার মধ্যে থাকা মানুষের সংখ্যাটা প্রায় এককোটি পঞ্চাশ লক্ষ্যের মতো।

কীভাবে তৈরি হয় হিমবাহ লেক
জলবায়ু উষ্ণ হওয়ার ফলে হিমবাহগুলি পিছিয়ে যাচ্ছে। হিমবাহ গলে যাওয়া তা গলে জমা হয়ে এই লেক তৈরি হয়। জলের চাপে এই লেক হঠাৎ করে ফেটে যেতে পারে। যা সেই এলাকা থেকে অনেক দূর পর্যন্ত যেতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, তা ১২০ কিমির বেশি পর্যন্ত গিয়েছে। হিমবাহ গলে যাওয়ার কারণে তৈরি লেক ফেটে গিয়ে সম্পত্তি, পরিকামাঠো থেকে কৃষিজমি অনেক কিছুর ক্ষতি করতে পারে। এছাড়াও বহু প্রাণহানির আশঙ্কাও থেকে যায় এই হিমবাহ লেক ফেটে যাওয়ার কারণে।

রয়েছে সাম্প্রতিক উদাহরণ
এর সাম্প্রতিক উদাহরণ রয়েছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি হিমবাহ লেক ফেটের যাওয়ায় কমপক্ষে ৮০ দনের মৃত্যু হয়। বহু লোক এই ঘটনায় নিখোঁজও হয়েছিলেন। প্রসঙ্গ ক্রমে বলে রাখা ভাল জলবায়ুর পরিবর্তনের ফলে ১৯৯০ সাল থেকে হিমবাহজনিত লেকের সংখ্যা দ্রুত বাড়ছে। অন্যদিকে নদী ধারে কিংবা উপত্যকা এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে।

ঝুঁকির মধ্যে ভারত-সহ ৪ টি দেশের বাসিন্দারা
গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডসে সব থেকে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলির মূল্যায়ন করা হয়েছে এই গবেষণায়। যা প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনস জার্নালে। ভারত ছাড়াো যে চারটি দেশের বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলি হল পাকিস্তান, পেরু এবং চিন।
সমীক্ষায় বলা হয়েছে ভারত ও পাকিস্তানে সব থেকে বেশি মানুষ উন্মুক্ত অবস্থায় রয়েছেন। এই সংখ্যাটা যথাক্রমে ৩০ এবং কুড়ি লক্ষের মতো। সংখ্যাটা বিশ্বের তুলনায় এক তৃতীয়াংশ। তবে আইসল্যান্ডে এই সংখ্যাটা সব থেকে কম, ২৬০।

বিভিন্ন দেশে গবেষণার ভিত্তি
গবেষণাকারীরা সারা বিশ্বের ১০৮৯ টি হিমবাহজনিত লেকের অববাহিকা এবং সেই অববাহিকার ৫০ কিমির মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা, সেখানকার উন্নয়ন এবং সামাজিক সূচকগুলি নিয়ে গবেষণা করেছেন। সেখান থেকেই সম্ভাব্য ক্ষতির পরিমাপ করার চেষ্টা করেছেন। গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ হিমবাহজনিত লেকের ৫০ কিমির মধ্যে বসবাস করেন। যা ভারত হোক কিংবা কিরগিজিস্তান কিংবা তিব্বতের মালভূমি এলাকায় ছড়িয়ে রয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications